Related Articles
কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছা উপজেলা গ্রাম পুলিশ ইউনিট’র থানা কমি টির ত্রিবার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে নাভারন ইউনিয়নের গ্রাম পুলিশের প্রধান জা হিদ হাসান নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ইউনুস আলীকে ২৩ ভোটের ব্যবধানে সভাপতি ও পানিসারা ইউনিয়ন গ্রাম পুলিশের প্রধান আশিকুর রহমান নিকটতম প্রতিদ্বন্দ্বী আজাদ হোসেনকে ৪৫ ভোটের ব্যবধানে পরাজিত করে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সভাপতি পদে জাহিদ হাসানের প্রাপ্ত ভোট ৫৮ সাধারণ সম্পাদক পদ আশিকুর রহমানের প্রাপ্ত ভোট ৭২।
২৬ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে সকা ল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এ ভো টগ্রহণ।
নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। নির্বাচনে মোট ভোটারের ৮৮জন ছিল পুরুষ ও ১৩জন ছিল নারী।এদের মধ্যে ৯৮জন ভোটার ভোটাধিকার প্র য়োগ করেছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ১০১জন ভোটারের মধ্যে ৯৮জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভো টাধিকার প্রয়োগ করে সভাপতি, সাধারণ সম্পাদক ও প্র চার সম্পাদক নির্বাচিত করেন।
নির্বাচনে সভাপতি পদে ৩জন, সাধারণ সম্পাদক পদে ২জন ও প্রচার সম্পাদক পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সভাপতি সাধারণ সম্পাদকসহ মোট ৬টি পদের মধ্যে সাং গঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ ও মহিলা বিষয়ক সম্পা দক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন শেষে উপজেলা সমবায় অফি সার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো: নুরোল ইসলাম ফলাফল ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: শাহীদুল ইসলাম,উপজেলা সমাজসেবা সহকারী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম।
নির্বাচন চলাকালীন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশা সক এম সাইফুল্লাহ ভোট কেন্দ্র পরিদর্শন করে ভোটার দের উদ্দেশ্যে আশা প্রকাশ করে বলেন, গ্রাম পুলিশরা তাদের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবে। তিনি ইউনিয়ন পরিষদকে কার্যকর ও গতিশীল করতে গ্রাম পুলিশদের সক্রিয় ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন।
Bartabd24.com সব খবর সবার আগে