রহমত আরিফ ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলায় পরিবেশগত ছাড়পত্র ও বৈধ কাগজপত্র না থাকায় একটি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্য মাণ আদা লত।
একই সঙ্গে ভাটা কর্তৃপক্ষকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে সদর উপজেলার বাহাদুরপাড়া এলাকায় অবস্থিত ‘মেসার্স এমএফবি’নাম ক ইটভাটায় এ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে ভেকু (এক্সকাভেটর) দিয়ে ভা টাটির চিমনি ও অবকাঠামো ভেঙে ফেলা হয়।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নেতৃত্ব দেন শাহ মোহাম্মাদ রায়হান এবং প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তামিম হাসান।
অভিযান সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয় ন্ত্রণ) আইন লঙ্ঘন করে দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈ ধভাবে ইটভাটাটি পরিচালনা করা হচ্ছিল।
এর পরিপ্রেক্ষি তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভাটাটি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ১ লাখ টাকা জরিমা না আদায় করা হয়।
পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়ে ছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
Bartabd24.com সব খবর সবার আগে