Breaking News

ফকিরহাটে মিল্ক ভিটা চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা হামলা: গ্রেপ্তার ৩

মোঃ আবু বকর সিদ্দিক:মোংলা :বাগেরহাটের ফকি রহাটে মিল্ক ভিটা গ্রুপের চেয়ারম্যান এসএম আমির হামজা সাতিলের বসতবাড়ি লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জে লা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে হামলার ভিডিও ধারণ করা একটি মোবাইল ফোন ও ঘট নায় ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাই কেল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

পুলিশ সুপার জানান, গত ১৯ নভেম্বর দেশব্যাপী অবরোধ কর্মসূচি চলাকালে আগের দিন ১৮ নভেম্বর রাতে ফকির হাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামে মিল্ক ভিটা গ্রুপের চেয়ারম্যান এসএম আমির হামজা সাতিলের বসতবাড়ি লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে।

এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় মামলা হওয়ার পর জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে।

তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও তাদের অবস্থান নিশ্চিত করা হয়।

তিনি আরও বলেন, ডিবি পুলিশের একটি চৌকস দল খুলনা মহানগর পুলিশের (কেএমপি) লবণচরা থানা এলা কায় অভিযান চালিয়ে শরীফুল ইসলাম শামীম (২৩) ও মাহমুদুন নবী (৩১) নামে দুজনকে গ্রেপ্তার করে।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফকিরহাট থানার মূলঘর এলাকায় একটি ভাড়া বাসা থেকে মেহেদী হাসান রাসেল (২৬) নামে অপর একজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপারের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার শরীফুল ইসলাম শামীমের হেফাজত থেকে হামলার ঘটনার ভিডি ও ধারণ করা একটি ইনফিনিক্স অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

অপরদিকে মেহেদী হাসান রাসেলের কাছ থেকে হামলার কাজে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি হোন্ডা ড্রিম ১১০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার তিন জনই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় সদস্য। তারা প্রত্যেকেই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান তিনি।

এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আই ন, ১৯০৮-এর ৩ ধারা এবং সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(১)(ক) ধারায় মামলা হয়েছে। মামলার নম্বর ১২, তারিখ ১৯ নভেম্বর ২০২৬। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে।#

 

About admin

Check Also

ঠাকুরগাঁওয়ে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত, লাখ টাকা জরিমানা

রহমত আরিফ ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলায় পরিবেশগত ছাড়পত্র ও বৈধ কাগজপত্র না থাকায় একটি অবৈধ …