Breaking News

ঠাকুরগাঁওয়ে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত, লাখ টাকা জরিমানা

রহমত আরিফ ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলায় পরিবেশগত ছাড়পত্র ও বৈধ কাগজপত্র না থাকায় একটি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্য মাণ আদাল ত। একই সঙ্গে ভাটা কর্তৃপক্ষকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্র দান করা হয়েছে।

​বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে সদর উপজেলার বাহাদুরপাড়া এলাকায় অবস্থিত ‘মেসার্স এমএফবি’ নাম ক ইটভাটায় এ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচা লিত এই অভিযানে ভেকু (এক্সকাভেটর) দিয়ে ভাটাটির চিমনি ও অবকাঠামো ভেঙে ফেলা হয়।

​অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নেতৃত্ব দেন শাহ মো হাম্মাদ রায়হান এবং প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তামিম হাসান।

​অভিযান সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয় ন্ত্রণ) আইন লঙ্ঘন করে দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈ ধভাবে ইটভাটাটি পরিচালনা করা হচ্ছিল।

এর পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভাটাটি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ১ লাখ টাকা জরি মানা আদায় করা হয়।

​পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়ে ছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

About admin

Check Also

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে  সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে:এমপি মহিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদিঘী-দুপ চাঁচিয়া আসনের এমপি আব্দুল মহিত তালুকদার বলে ছেন শিক্ষা প্রতিষ্ঠানে …