Breaking News

যশোর এমএম কলেজের দুই বাস বন্ধ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

রেজাউল করিম,যশোর থেকে :যশোর  সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের দুটি বাস হঠাৎ বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়ে ছেন শিক্ষার্থীরা।

বিকল্প পরিবহনে যাতায়াত করতে গিয়ে তাদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে। নিয়মিত ক্লাসে যাতায়াত নিয়েও তৈরি হয়েছে বিড়ম্বনা।

অন্যদিকে, যান্ত্রিক ত্রুটি মেরামত ও সংস্কারের কথা বলা হলেও বাস দুটি গ্যারেজে না নিয়ে কলেজের আসাদ হলে র পুকুরপাড়ে রেখে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

কলেজের ‘স্বাধীন’ ও ‘মুক্তি’ নামের বাস দুটি যথাক্রমে ক্যা ম্পাস থেকে চৌগাছা এবং ক্যাম্পাস থেকে বারোবাজা র রুটে শিক্ষার্থীদের পরিবহন করত।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানান, বাস দুটি কৌশলে বন্ধ করে দেওয়া হয়েছে।

এতে নিয়মিত এসব বাসে যাতায়াতকারী শিক্ষার্থীরা বিপা কে পড়েছেন। তাদের অভিযোগ, হঠাৎ বাস বন্ধ করে দেও য়ায় বিকল্প পরিবহনে যাতায়াত করতে হচ্ছে।

এতে বাড়তি খরচ ও সময়ের পাশাপাশি নানা ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে।

কলেজ অধ্যক্ষের কার্যালয় থেকে গত ২৯ অক্টোবর প্রকা শিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাস দুটির যান্ত্রিক ত্রুটি মেরামত ও সংস্কারের জন্য নির্ধারিত রুটে চলাচল বন্ধ থাকবে।

এ বিষয়ে কলেজের পরিবহন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মনির চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, বাস দুটির প্রিন্টিং ও মেরামতের ব্যয় বেশি হওয়ায় টেন্ডার দিতে হবে।

টেন্ডার প্রক্রিয়ার কারণে মেরামতকাজ শুরু করতে দেরি হচ্ছে। শীতকালীন দীর্ঘ ছুটিতে বাস দুটির মেরামতকাজ করার পরিকল্পনা রয়েছে।

তবে মেরামতের পর বাস দুটি আগের নির্ধারিত রুটে চলবে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি। এ বিষয়ে কলেজ প্রশাসন সিদ্ধান্ত জানাতে পারবে বলে উল্লেখ করেন তিনি।

এদিকে, বাস দুটি কবে নাগাদ সচল হবে, তা নিয়ে অনিশ্চ য়তায় রয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের নিয়মিত যাতায়া তের ভোগান্তি নিরসনে দ্রুত মেরামতকাজ সম্পন্ন করে বাস দুটি আগের রুটে চালুর দাবি জানিয়েছেন শিক্ষা র্থীরা।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড৷ হারুন অর- রশিদ বলেন স্বাধীন’ ও ‘মুক্তি বাস দুটি কিছু নষ্ট যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে। তাই বাস দুটি মপরামতের জন্য গ্যারেজে দেয়া হয়েছে।

মেরামতের কাজ শেষ হলে যথা নিয়মে পূর্বের মত চৌগা ছা ও  বারবাজার সড়কে বাস ২টি শিক্ষার্থীদের জন্য  চা লানোর ব্যবস্থা করা হবে। তবে এ বিষয়ে সবার সহোযো গীতা প্রয়োজন।

 

About admin

Check Also

ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজে বর্ণাঢ্য আয়োজনে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, এমপি বাবুল

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থী দের বরণ ও কৃতী শিক্ষার্থীদের …