ঝিনাইদহ সদর উপজেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ৪২৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে এসআ রবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল।
রোববার (৪ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে টার্মিনালের রুপসা পরিবহন কাউন্টারের দক্ষিণ পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় টার্মিনাল ভবনের দেয়াল ঘেঁষে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ৪২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আভিযানিক দলটি উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হেরোইন ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত রয়েছে।
নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আ সামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িতদের বিরুদ্ধে এস আরবি ফোর্সেসের অভিযান অব্যাহত থাকবে।

বিশেষ প্রতিনিধি 


















