ঢাকা অফিস :ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় রাখা মুহাম্মদ আলী জিন্নাহর একটি ছবি ছিঁড়ে ফেলেছেন আবু তৈয়ব হাবিলদার।
তিনি সর্বশেষ ডাকসু নির্বাচনে বয়োজ্যেষ্ঠ ভিপি প্রার্থী ছিলেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ডাকসুর সংগ্রহ শালায় এ ঘটনা ঘটে।
আবু তৈয়ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ শিক্ষাবর্ষের উর্দু বিভাগের শিক্ষার্থী ছিলেন। সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে তিনি ভিপি পদে প্রার্থী হয়ে আলোচনায় আসেন।
তিনি ডাকসুতে ভিপি পদে প্রতিদ্বন্দিতা করে ১০ ভোট পেয়ে ছিলেন।
নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে তিনি সবচেয়ে বয়স্ক প্রার্থী হিসেবে পরিচিত ছিলেন।
আবু তৈয়ব সাংবাদিকদের বলেন, যে জিন্নাহ আমাদের মাতৃ ভাষার বিরুদ্ধে সিদ্ধান্ত দিয়েছিল,যে জিন্নাহ ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ছাত্র-ছাত্রীদের গ্রেপ্তার করেছিল, সেই জিন্নাহ ডাকসুতে স্থান পেতে পারে না।’
ডাকসুর নির্বাচনী ইশতেহারে জিন্নাহকে নায়ক হিসেবে প্রতি ষ্ঠার কোনো কথা ছিল কিনা জানিয়ে তিনি বলেন,একইস ঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহসহ বিতর্কিত ব্যক্তিদের প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসলামী ছাত্র শিবির।
এই ডাকসুতে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে,এই বাংলাদেশে জিন্না হর মতো কোনো ভিলেন,গোলাম আজম-নিজামীর মতো কো নো ভিলেন আমাদের নায়ক হতে পারে না,নায়ক হতে দেব না।
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি স্থাপনের পর থেকেই বিষ য়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলে আলোচনা চলছিল। এর মধ্যেই আজ ছবিটি ভাঙচুরের ঘটনা ঘটল।
এই ছবি প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সংগঠনটি ডাকসু সংগ্রহশালা থেকে দ্রুত সময়ে ওই ছবি অপসারণের দাবি জানায়।
এদিকে:ডাকসু জি এস এস ফোরহাদ সংগ্রহশালায় জিন্নাহর ছবি ভাঙচুরের ঘটনা নিয়ে সাংবাদিকদের বলেছেন সংগ্রহ শালায় কোন কিছুতে ভূল ভ্রান্তি হলে সেটা অবশ্যই আমা দেরকে এক সপ্তাহের মধ্যে জানানোর জন্য ডাকসুর পক্ষ থেকে সকলকে জানানো হয়েছিল।
আমরা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ অনেকের কাছ থেকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন।
যারা আমাদেরকে সহোযোগীতা করেছেন আমরা ডাকসুর পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞ।
ডাকসুর ভিপি সাদিক কাইয়ুম সাংবাদিকদের বলেছেন আমরা মক সৃষ্টি কারীদের বিরুদ্ধ ব্যবস্থা নেয়া হবে।
কোন রকমই ছাড় দেয়া হবে না। কারন কারও কোন বিষয়ে আপত্তি থাকলে সেটা নিয়মতান্ত্রীক ভাবে ডাকসুকে জানাতে পারতো।
আমরা এই ধরনের হঠকারিতার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।
এ বিষয়ে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ নুরুল ইস লাম সাদ্দাম সাংবাদিকদের বলেছেন ১৯৪৭ সালে জিন্নাহর নের্তৃ ত্বে ভারত থেকে পাকিস্থান আলাদা দেশ করতে না পার লে ১৯৭১ সালে বাংলাদেশও সৃষ্টি হতো না। আমারা এখনও ভারতের একটি প্রদেশই থাকতাম। স্বাধীন হতে পারতাম না। পরাধীন থাকতাম।

Reporter Name 























