ডেস্ক নিউজ: এ বছরে ডেঙ্গুতে ২২০ জনের মৃত্যু হয়েছে বলে জা নিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ টি এম সাই ফুল ইসলাম।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণাল য়ের সভাকক্ষে ‘টাইফ য়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’ নিয়ে সংবাদ সম্মে লনে তিনি এ তথ্য জানান।
তবে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা গত বছরের চেয়ে বেশি হলেও মৃত্যুহার কম বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।
এ টি এম সাইফুল ইসলাম বলেন, ২০২৩ ক্যালেন্ডার বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল তিন লাখের বেশি এবং মৃত্যুবরণ করেছিল এক হাজার ৭৫০ জনের মতো।
২০২৪ ক্যালেন্ডার বছরে আক্রান্ত হয়েছিল এক লাখ ৫ হাজা রের মতো, মৃত্যু হয় ৫২০ জনের।
তিনি বলেন, এবার আমরা ক্যালেন্ডার বছরের শেষপর্যায়ে পৌঁছে ছি। গতকাল পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ২২০ জন।
ক্রমান্বয়ে ডেঙ্গু যে প্রতিরোধের বিষয়টা, সেটি আমরা নির্মূল করতে পারিনি, কিন্তু সরকারের প্রচেষ্টায় আমরা সফলতার দিকে এগো চ্ছি। সামনে একজনও মৃত্যুবরণ করবে না, আম রা সেদিকে এগো চ্ছি। তারপরও যতটা প্রতিরোধ করা সম্ভব আমরা চেষ্টা করছি।
ডেঙ্গু সংক্রমণের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু জাফর বলেন, এবার গতবারের চেয়ে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেশি। আক্রান্তের তুলনায় মৃত্যুহার কম হচ্ছে।
তিনি বলেন, আমরা যে বিষয়টাকে গুরুত্ব দিচ্ছি এবং পরি সংখ্যান এবং হাসপাতাল থেকে যে মৃত্যুর যে তথ্য পাচ্ছি, হাসপাতালে ভর্তি হওয়ার প্রথম দিনই বেশিরভাগ রোগী ৫০ শতাংশের বেশি মারা যা চ্ছে।
তার মানে রোগের যে আক্রমণ হয়েছে, এটা অনেক আগে। রোগী রা হাসপাতালে পরে এসেছে। আমরা হাসপাতলে যথেষ্ট পরিমাণ ব্যবস্থাপনার চেষ্টা করছি।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করা প্রধান উপ দেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান উপ স্থিত ছিলেন।
সর্বশেষ:
স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার
ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান
ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে এমপি মহিত
যবিপ্রবিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত
ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত
ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন
ইউএনও’র তত্বাবধানে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু
শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
শৈলকুপায় জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ডেঙ্গুতে এ বছর ২২০ জনের প্রান গেল!!
-
Reporter Name - Update Time : 09:19 am, Thursday, 9 October 2025
- 95 Time View
Tag :
Popular Post


























