ঢাকা অফিস: ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার (১১ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলে জ ক্যাম্পাসের শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এ সময় তাঁর সহধর্মিণী ডা.জুবাইদা রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হলেন সরদার মো. সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে প্রধানমন্ত্রী কলেজ অডিটোরি য়াম চত্বরে একটি বৃক্ষরোপণ করেন।
এরপরে তিনি ঢাকা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন এবং স্বাস্থ্যখাতের উন্নয়ন ও আধুনিকায়ন বিষয়ে মত বিনিময় করেন প্রধান মন্ত্রী তারেক রহমান।
এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন ও আধু নিকায়ন বিষয় নিয়ে ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র যশোর-২ আসনের এমপি ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদ।
এ সময় ডাক্তার যোবায়দা রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো.সাখাওয়াত হোসেনসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজের ৮১ বছরের পথচলার এই আয়োজনকে ঘিরে ক্যাম্পাসে সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং চিকিৎসকদের উপস্থিতিতে উৎসবমুখর পরি বেশ সৃষ্টি হয়।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে গুলশানের বাসভবন থেকে নিজেই গাড়ি চালিয়ে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছান।

Reporter Name 
























