আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব, শারদীয় দুর্গাৎসব উপলক্ষে বিভিন্ন পুজা মন্ড প পরিদর্শন এবং ভক্ত-অনুরাগীদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ, আর্থিক অনুদান এবং সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (শারদীয় দুর্গোৎসব) দুর্গাপূজা।
সমাজের অন্যায় অবিচার অশুভ ও অসুরশক্তির দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে।
আবহমানকাল ধরে সনাতনধর্মালম্বীরা উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয়-মোঙ্গলীক আচার-অনুষ্ঠা নের মধ্য দিয়ে দুর্গাপূজা করে আসছে।
এ উপলক্ষে তিনি জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলকে বিএন পি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন।
জানা গেছে,গত ২০ অক্টোবর মঙ্গলবার দিনব্যাপী দিনব্যাপী মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন তানোর ও মুন্ডুমালা পৌরসভা, উপজেলার কামারগাঁ,বাঁধাইড়,তালন্দ ও চাঁন্দু ড়ি য়া ইউনিয়নসহ (ইউপি) বিভিন্ন এলাকার পুজা মন্ডপ পরিদ র্শন ভক্ত-অনুরাগীদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ, শুভেচ্ছা বিনি ময় করেছেন।
এসময় উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের সাংগ ঠনিক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন বলেন, সবার আগে দেশ, আর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে সকল ধর্মের মানুষ বাধাহীনভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করেন। তিনি বলেন, বিএনপি সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে।
তিনি সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ধর্ম যার যার দেশ সবার।
তিনি দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত এবং সাম্প্রদায়িক সম্প্রী তির বন্ধন অটুট রাখতে সকলকে বিএনপির ছায়াত লে আ সার উদাত্ত আহবান জানান।#

Reporter Name 


















