Dhaka , Thursday, 22 October 2026
সর্বশেষ:
তানোরে শরিফ উদ্দিনের পুজা মন্ডপ পরিদর্শন  সিংড়ায় ২৪ কোটি টাকা ব্যয়ে রাস্তার নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে  শালিখার তালখড়ি ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী রিয়াজ মোল্লার পরিদর্শন শার্শায় ২ কেজি ৯০ গ্রাম স্বর্ণসহ আটক ১ বাগেরহাটে জমি দখল চেষ্টা, হামলা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ চৌগাছায় সফল নির্বাচন ও দায়িত্বশীল নেতৃত্ব গড়তে জামায়াতের আলোচনা সভা, লংমার্চ সফল করতে মিছিল দুর্নীতি বন্ধ করতে হলে রাজনৈতিক নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে:আইনমন্ত্রী মাগুরায় দুর্বৃত্তের গুলিতে পৌর যুবদল নেতা সাকির হোসেন নিহত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে এবি পার্টি। ফ্যামিলি কার্ড কারও পৈতৃক সম্পত্তি নয়: দেলাওয়ার হোসেন

শার্শায় ২ কেজি ৯০ গ্রাম স্বর্ণসহ আটক ১

শার্শা উপজেলা প্রতিনিধি:যশোরের শার্শায় পুলিশের বিশে ষ অভিযানে ১৮ পিস স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসা ইকেলসহ আলাউদ্দিন (৫২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৮ লাখ ৬০ হাজার ৫০০ টাকা।

বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে শার্শা উপজেলা র নাভারন-সাতক্ষীরা মহাসড়কের দক্ষিণ বুরুজবাগান এলা কার প্রাইম ব্রিকসের সামনে থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন ও শা র্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ অভিযানিক দল ওই এলাকায় অব স্থান নেয়।

এ সময় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ সেটি থামিয়ে চালককে আটক করে থানায় নিয়ে যায়।

পরে তার দেহ তল্লাশি করে ১৮ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ২ কেজি ৯০ গ্রাম।

আটক আলাউদ্দিন শার্শা উপজেলার হাড়িখালী (যদুনাথ পুর) গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।

বুধবার দুপুর সাড়ে ১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার জানান, বিশেষ অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ আলাউদ্দিনকে আটক করা হয়ে ছে।

তার কাছ থেকে ১৮ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত চোরাচালান আইনে মামলা দায়েরের প্রক্রি য়া চলছে। পরে আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

About Author Information

Popular Post

তানোরে শরিফ উদ্দিনের পুজা মন্ডপ পরিদর্শন 

শার্শায় ২ কেজি ৯০ গ্রাম স্বর্ণসহ আটক ১

Update Time : One hour ago