Dhaka , Wednesday, 21 October 2026
সর্বশেষ:
তানোরে শরিফ উদ্দিনের পুজা মন্ডপ পরিদর্শন  সিংড়ায় ২৪ কোটি টাকা ব্যয়ে রাস্তার নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে  শালিখার তালখড়ি ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী রিয়াজ মোল্লার পরিদর্শন শার্শায় ২ কেজি ৯০ গ্রাম স্বর্ণসহ আটক ১ বাগেরহাটে জমি দখল চেষ্টা, হামলা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ চৌগাছায় সফল নির্বাচন ও দায়িত্বশীল নেতৃত্ব গড়তে জামায়াতের আলোচনা সভা, লংমার্চ সফল করতে মিছিল দুর্নীতি বন্ধ করতে হলে রাজনৈতিক নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে:আইনমন্ত্রী মাগুরায় দুর্বৃত্তের গুলিতে পৌর যুবদল নেতা সাকির হোসেন নিহত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে এবি পার্টি। ফ্যামিলি কার্ড কারও পৈতৃক সম্পত্তি নয়: দেলাওয়ার হোসেন

দুর্নীতি বন্ধ করতে হলে রাজনৈতিক নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে:আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধিঃ
অনিয়ম ও দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতা দের দুর্নীতিমুক্ত হতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
মন্ত্রী বলেন, দুর্নীতি বন্ধ করার প্রথম শর্ত হলো যারা আমরা বলছি দুর্নীতি বন্ধ করতে হবে, সেই রাজনৈতিক নেতৃত্ব ও রাজনৈতিক নেতৃবৃন্দের আগে দুর্নীতি মুক্ত হতে হবে। অন্য থায় আমরা ব্যর্থ হব।
আজ বুধবার(২১ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় শিক্ষক ও সাংবাদি কদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আই নমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বর্তমান জেনারেশনকে ডিল করাটা শিক্ষকদের জন্য কঠিন, সেই পথ দিনদিন আরো কঠিন হয়ে উঠছে।
এই জেনারেশন দিনে দিনে মাদকের দিকে ঝুঁকে পড়ছে। এই প্রজন্মকে মাদক থেকে সরিয়ে আনতে হবে। শিক্ষার্থীদের জ ন্য নতুন করে ভাবতে হবে। শিক্ষকদের যুগোপযোগী ও পরি কল্পিত সিদ্ধান্ত নিতে হবে।
মন্ত্রী আরো বলেন, নিয়োগের ক্ষেত্রে টাকা পয়সার লেনদেন হলে কাউকে ছাড় দেয়া হবে না।
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে প্রধান শিক্ষকদের সাথে অনেকেই দুর্ব্যবহার করছেন, এটা সহ্য করা হবে না।
আবার প্রধান শিক্ষক ছাত্রদের শিক্ষার পরিবেশ নষ্ট করে লুটপাটের সাথে জড়িত হবেন, সেটাও সহনীয় না।
সভায় শৈললকুপা উপজেলার বেসরকারি স্কুল, কলেজ, মা দ্রাসার শিক্ষক এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

About Author Information

Popular Post

তানোরে শরিফ উদ্দিনের পুজা মন্ডপ পরিদর্শন 

দুর্নীতি বন্ধ করতে হলে রাজনৈতিক নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে:আইনমন্ত্রী

Update Time : 49 Minutes Ago