Dhaka , Monday, 9 November 2026
সর্বশেষ:
স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে এমপি মহিত যবিপ্রবিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন ইউএনও’র তত্বাবধানে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন শৈলকুপায় জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

  • Reporter Name
  • Update Time : 03:42 pm, Thursday, 20 August 2026
  • 95 Time View

ডেস্ক নিউজ: জাতীয় সংসদে সরাসরি ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচ ন কমিশনার (সি ইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্মক র্তা এ এম এম নাসির উদ্দিন।

রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯টি ভোটের মধ্যে মির্জা ফখরুল পেয়েছেন ২৫৫ ভোট।

তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

মির্জা ফখরুলের পাওয়া ২৫৫ ভোট তার নিজ দল বিএনপির সংসদ সদস্যদের ভোটের চেয়ে ১১টি বেশি।

বিএনপির ২০৮ জন নির্বাচিত সংসদ সদস্য এবং সংরক্ষিত নারী আসনের ৩৬ জনসহ দলটির নিজস্ব ভোট ছিল ২৪৪টি।

এর বাইরে জোটসঙ্গীদের তিনটি, স্বতন্ত্র সংসদ সদস্যদের সাতটি এবং ইসলামী আন্দোলনের একজন সংসদ সদস্যের ভোট পেয়েছেন মির্জা ফখরুল। এভাবে তার মোট ভোট দাঁড়া য় ২৫৫টিতে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হয়।

ভোট শেষে সংসদ সদস্যদের উপস্থিতিতে ব্যালট বাক্স খোলা হয়। নির্ধারিত নিয়মে ভোট গণনা শেষে বিকেল ৫টা ১৮ মিনি টে ফল ঘোষণা করেন সিইসি।

রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় মির্জা ফখরুল নিজে ভোট দিতে পেরেছেন। তবে সংসদ সদস্য না হওয়ায় তার প্রতিদ্বন্দ্বী অ লি আহমদ ভোট দিতে পারেননি।

এ নির্বাচনে ছয়জন সংসদ সদস্য ভোট দেননি। তাদের মধ্যে বিএনপির মির্জা আব্বাস চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় ভোট দিতে পারেননি।

এছাড়া ওসমান ফারুক, মোস্তফা কামাল পাশা, জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলাম, খেলাফত মজলিশের আবুল হাসান এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ভো টদানে অনুপস্থিত ছিলেন।

ভোটের  ঘোষণার পর জাতীয় সংসদে মির্জা ফখরুলকে অভিনন্দন জানান সংসদ সদস্যরা।

আগামী ২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ হবে বলে একাধিক সূত্র জানিয়েছেন।

About Author Information

Popular Post

স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার

দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

Update Time : 03:42 pm, Thursday, 20 August 2026