Dhaka , Sunday, 8 November 2026
সর্বশেষ:
স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে এমপি মহিত যবিপ্রবিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন ইউএনও’র তত্বাবধানে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন শৈলকুপায় জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দেশে চাঁদাবাজি ও দুর্নীতি এখনও বন্ধ হয়নি:ডাঃ শফিকুর রহমান

  • Reporter Name
  • Update Time : 06:33 pm, Saturday, 5 September 2026
  • 78 Time View

শাব্বির আহম্মেদ,চট্রগ্রাম থেকে:বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা.শফিকুর রহমান বলেছেন,দেশে গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ দুর্ভোগে পড়ে ছে।

তিনি সরকারের উদ্দশে বলেন, প্রয়োজনীয় সেবা না পেলেও গ্রাহকদের গ্যাস ও বিদ্যুতের বিল দিতে হচ্ছে।

চাঁদাবাজি,সন্ত্রাস ও দুর্নী তি বন্ধে সরকারের কার্যকর পদ ক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের লালদীঘি ময়দানে ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা.শফিকুর রহমান।

বিরোধীদলীয় এই নেতা আরও বলেন, ‘এখন গ্যাস নেই, বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকলেও বিদ্যুতের বিল আছে।

গ্যাস না দিলেও গ্যাসের বিল আছে।’ তাঁর দাবি, তেল ও অন্যান্য জ্বালানি পেতেও মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে।

জ্বালানি সংকটের প্রভাব সাধারণ মানুষের দৈনন্দিন জীবন, ব্যবসা-বাণিজ্য ও শিল্পকারখানায় পড়ছে বলে উল্লেখ করেন তিনি।

জনগণের এসব সমস্যা সমাধানে সরকারকে কার্যকর পদ ক্ষেপ নেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির।

সমাবেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নী তি নিয়েও সরকারের সমালোচনা করেন ডা.শফি কুর রহমান।

তিনি বলেন, দেশে এখনো চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হয়নি। এসব কারণে মানুষের দুর্ভোগ আরও বাড়ছে।

চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি ও লুটপাট বন্ধের দাবি জানি য়ে তিনি বলেন, জনগণের অর্থ চাঁদাবাজ ও দুর্নীতিবা জদের হাতে যেতে দেওয়া যাবে না।

ডা. শফিকুর রহমান আরও বলেন, সাধারণ মানুষ কষ্ট পাবে আর বিরোধী দল বসে থাকবেএটা হবে না।

জনগণের দাবি আদায়ে রাজপথে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি আরও দাবি করেন, ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কোনো নির্দি ষ্ট রাজনৈতিক দলের কর্মসূচি নয়;জনগণের প্রয়ো জন ও দাবির ভিত্তিতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে।

লংমার্চ থেকে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেল ও সারের সং কট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরি স্থিতির উন্নয়নসহ ছয় দফা দাবি তুলে ধরা হয়।

আজ শনিবার সকাল সাতটার দিকে রাজধানীর  শাপলা চত্বর থেকে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু হয়।

পথে নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী, মিরসরাই ও সীতাকুণ্ডে পথসভা হয়।

রাত সোয়া আটটার দিকে লংমার্চ চট্টগ্রামের লালদীঘি ময়দানে পৌঁছায়। সেখানে আয়োজিত সমাপনী সমাবে শে ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

জোটের ছয় দফা দাবিগুলো হলো  গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন; তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারের সংকট দূর করা; নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ রোধ; চাঁদা বাজি, সন্ত্রাস ও দুর্নীতি বন্ধ করে আইনশৃঙ্খলা পরি স্থিতির উন্নয়ন; প্রশাসনের দলীয়করণ ও অব্যব স্থাপ নার অবসান এবং জুলাই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তি দের বিচার নিশ্চিত করা।

About Author Information

Popular Post

স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার

দেশে চাঁদাবাজি ও দুর্নীতি এখনও বন্ধ হয়নি:ডাঃ শফিকুর রহমান

Update Time : 06:33 pm, Saturday, 5 September 2026