Dhaka , Monday, 9 November 2026
সর্বশেষ:
স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে এমপি মহিত যবিপ্রবিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন ইউএনও’র তত্বাবধানে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন শৈলকুপায় জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ধাপে ধাপে পে-স্কেল কার্যকর হবে

ডেস্ক নিউজ: সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রস্তাব চূড়ান্ত করতে ১০ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বেতন কমিশন।
ধারণা করা হচ্ছে, আগামী ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে এই কাঠামো পুরোপুরি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।
জানা গেছে, ধাপে ধাপে পে-স্কেল বাস্তবায়ন করা হবে এবং প্রথম ধাপেই মূল বেতন বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে কমিশনের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছিল, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো আংশিকভাবে কার্যকর করা হতে পারে।
তবে নানা আলোচনা সত্ত্বেও সেটি চালু না হওয়ায় নতুন সম্ভাবনা হিসেবে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ আগামী ১ জুলাইকে ধরা হচ্ছে।
এদিকে গত বছরের জুলাই মাসে ২১ সদস্যের বেতন কমিশন গঠন করা হয়।
এই কমিটির কাজ ছিল পে-স্কেল সংক্রান্ত তথ্য সংগ্রহ করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া।
এরইধারা বাহিকতায় এবার নতুন করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যার কাজও পে-স্কেল সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদন জমা দেওয়া।
আর তাদের তথ্যের ভিত্তিতেই পে-স্কেল বাস্তবায়ন হবে বলে আশা করছে সরকারি কর্মচারীরা।
আরও জানাযায়,কমিটির সুপারিশের ভিত্তিতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিশেষ বরাদ্দ রাখার বিষয়ে নীতি গত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া চলছে।
অন্যদিকে চলতি বাজেটে এ জন্য বিশেষ বরাদ্দ রাখার সিদ্ধান্তও প্রক্রিয়াধীন বলে জানা গেছে। 

এদিকে পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আগামী ১৬ মে জা তীয় প্রেস ক্লাবের সামনে একটি বৃহৎ কর্মসূচি পালনের পরিকল্পনা করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি।

শুক্রবার (১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির আহ্বায়ক আবদুল মালেক।

About Author Information

Popular Post

স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার

ধাপে ধাপে পে-স্কেল কার্যকর হবে

Update Time : 06:13 am, Saturday, 2 May 2026