Dhaka , Monday, 9 November 2026
সর্বশেষ:
স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে এমপি মহিত যবিপ্রবিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন ইউএনও’র তত্বাবধানে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন শৈলকুপায় জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মনোনয়নপত্র জমা দিলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু

  • Reporter Name
  • Update Time : 11:11 am, Monday, 29 December 2025
  • 72 Time View

ডেস্ক নিউজ:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ফেনী-২ (সদর) আসনের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের কার্যালয়ে নিজে উপস্থিত থেকে মনোনয়নপত্র দাখিল করেন মজিবুর রহমান মঞ্জু।

মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায় নেতা কর্মী ও সমর্থকদের মধ্যে।

মনোনয়ন পত্র জমা দেয়ার আগে নিজ বাড়িতে বাবার কবর জিয়ারত ও মায়ের দোয়া নেন তিনি।

এছাড়া শর্শদীতে নিজ বাড়িতে মিলাদ ও দোয়ার অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

বাড়ি থেকে রওয়ানা হয়ে দল এবং জোট নেতাদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দিতে যান মজিবুর রহমান মঞ্জু।

মনোনয়ন পত্র জমা দেয়ার সময় নির্বাচনী আইন মেনে পাঁচজন উপস্থিত ছিলেন।

তারা হলেন, এবি পার্টির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদ ক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, জেলা আহবায়ক মাস্টা র আহসানুল্লাহ, এনসিপির জেলা আহবায়ক জাহিদুল ইসলাম সৈকত, বিশিষ্ট এনজিও ব‍্যক্তিত্ত্ব মায়মুনা আক্তার রুবি, সাংবাদিক হাবীব মিয়াজি।

মনোনয়ন পত্র জমা দেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঞ্জু বলেন, জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবা য়ন এবং শহীদ ওসমান হাদীসহ সকল হত্যকান্ডের বিচার প্রশ্নে যারা বেশি কমিটেড তাদের সাথে আসন সমঝোতা হয়েছে। ফেনী সদর আসনের প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়াকে একজন জনপ্রিয় ও অভিজ্ঞ রাজনী তিবিদ উল্লেখ করে মঞ্জু বলেন, বৃহত্তর স্বার্থে অধ্যাপক লিয়াকত আলীর প্রার্থীতা ত্যাগ ফেনীবাসী শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।

সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ফেনীর উন্নয়ন ও সংস্কার বাস্তবায়নে কাজ করবেন তিনি।

উল্লেখ্য আসন সমঝোতার অংশ হিসেবে ফেনী দুই আস নে জামায়াতের প্রার্থী লিয়াকত আলী ভুঁইয়া মজিবুর রহমান মঞ্জুকে সমর্থন দিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে গেছেন।

অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারে বিশেষ অভিযান চালানোর দাবিও জানান মঞ্জু।

মনোনয়ন পত্র জমা দেয়ার সময় বিএনপি নেতা ও ফেনী তিন আসনের প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু, ফেনী এক আসনের বিএনপি প্রার্থী রফিকুল আলম মজনু, জামায়া তের জেলা আমীর মুফতি আব্দুল হান্নান, ঢাকা মহানগর জামায়াত নেতা ও ফেনী তিন আসনের প্রার্থী ডাক্তার ফখরুদ্দিন মানিকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মজি বুর রহমান মঞ্জু।

এর আগে দল জোট নেতাদের সাথে মতবিনিময় করেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন, জামায়াতের ঢাকা মহান গর নেতা মেসবাহ উদ্দিন সাঈদ, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ ন ম আব্দুর রহিম, এবি পার্টির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, জেলা আহবায়ক মাস্টার আহসানুল্লাহ, এনসিপির জেলা আহবায়ক জাহিদুল ইসলাম, এবি পার্টি জেলার আহবা য়ক মাষ্টার আহছান উল্যাহ, সিনিয়র যুগ্ন আহবায়ক আফলাতুন বাকী, সদস্য সচিব ফজলুল হক, যুগ্ম সদ স্যসচিব নজরুল ইসলাম কামরুল, অর্থ সম্পাদক শাহীন সুলতানী,এসসিপির জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক এড ভোকেট মনসুর আহমদ, যুগ্ন সদস্যসচিব মুহাইমিন তাজি ম, বদরুদ্দোজা নোবেল, সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দি ন সজিব,জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক সাইদ অনিসহ গণতান্ত্রিক সংস্কার জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

About Author Information

Popular Post

স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার

মনোনয়নপত্র জমা দিলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু

Update Time : 11:11 am, Monday, 29 December 2025