যশোরের অভয়নগর প্রেমবাগ ইউনিয়নের বাহিরঘাট সর কারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল চলাকালে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।
ঘটনাটি গত ২৬ অক্টোবর ঘটলেও ২৭ অক্টোবর জানাজানি হলে এলাকাবাসী ক্ষোভে ফুঁসে ওঠে।
তাৎক্ষণিক সংবাদ পেয়ে অভয়নগর উপজেলা নির্বাহী ক র্মকর্তা মোঃ সালা উদ্দিন দিপু ও অভয়নগর থানার ওসি ঘটনাস্হলেপ পরিদর্শন ও শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।
বিষয়টি জানাজানির পর আত্মগোপনে চলে গেছেন অভিযু ক্ত শিক্ষক ইমরান হোসেন।
প্রাথমিকভাবে ধর্ষণের অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
এলাকাবাসীর দাবি, অপরাধী যে দলের যে ধর্মেরই হোক কোনো ছাড় দেওয়া না হয়।তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।

মোঃযায়েদ আলী জাহিদ,স্টাফ রিপোর্টার। 


















