সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহে দু জ্জামান ওরফে শামীমকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামির প্রত্যেককে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৃতীয় আদালতের বিচারক নূসরত জাহান এ আদেশ দেন।
রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন, সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের বড়শান্তা গ্রামের মোক্তার হোসেন খান ও নাজিরের ঘের গ্রামের আসাদুল ইসলাম মোল-া।
আসামিদেরকে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্ত কর্মকর্তা দেবহাটা থানারউপপরিদর্শক (
এসআই) আল আমিন তাঁদের পাঁচ দিন করে রিমান্ডের আবে দন করেছিলেন। শুনানি শেষে বিচারক তাদের প্রত্যেককে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন মামলার বিবরণে জানা যায়, মহানবীকে কটূক্তি ও ধর্ম অবমাননার অভিযোগে গত ১৩ অক্টোবর সন্ধ্যায় শামছুর রহমান সানার ছেলে ওয়া হেদুজ্জা মান ওরফে শামীমেরবাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়।
পরদিন ১৪ অক্টোবর কুলিয়ার একটি ক্লিনিক এবং রাতে সখীপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে মারধর ক রা হয়। পরে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় শামীমের ভাই আব্দু ল জলিল বাদী হয়ে ১৫ অক্টোবর দেবহাটা থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ফজলুল হক আমিনী, আসাদুল
মোল-া ও মোক্তার হোসেনসহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করা হয়।
পুলিশ এ মামলায় আসাদুল মোল্লা, মোক্তার খান ও ফজলুল হক আমিনীকে গ্রেপ্তার করে। ফজলুল হক আমিনী আদাল তে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে মামলার সূত্রে জানা গেছে।
আসামিপক্ষে রিমান্ড শুনানিতে অংশ নেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এম শাহ আলম, আ বু বক্কর ছিদ্দিকী, রফিকুল ইসলাম ও আব্দুল মতিনসহ অন্য আইনজীবীরা।এসময় রাষ্ট্রপক্ষে ছিলেন উপপরিদর্শক হায় দার আলী ও অ্যাডভোকেট আবু সাঈদ।
মামলার তদন্ত কর্মকর্তা আল আমিন জানান, আদালতের আদেশ পাওয়ার পর আসামিদের থানায় নিয়ে জিজ্ঞাসাবা দের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। হাইকোর্টের নির্দেশনা অনু যায়ী, জিজ্ঞাসাবাদ শেষে আগামী ৩০ অক্টোবর দুপুর ১২টার মধ্যে তাঁদের আদালতে হাজির করতে বলা হয়েছে।

মুহাঃ জিল্লুর রহমান,সাতক্ষিরা: 


















