চৌগাছা প্রতিনিধি:আজ শনিবার যশোর ২ সংরক্ষিত নারী আসনের এমপি সাবিরা সুলতানা মুন্নী চৌগাছায় আসলে তাকে চৌগাছা উপজেলা বিএনপির নেতা-কর্মী দের ভালবাসায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন।
তার আগমনকে ঘিরে চৌগাছা লাইটচত্বরে বিএনপি নেতা কর্মীদের আবেগঘন অভ্যর্থনা ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ভালোবাসা আর শ্রদ্ধার বহিঃপ্রকাশে মুহূর্তেই লাইটচত্বর রূপ নেয় এক প্রাণবন্ত মিলনমেলায়। নতুন উদ্যমে উজ্জী বিত হয়ে ওঠে স্থানীয় বিএনপি।
বিএনপির কেন্দ্রীয় নেত্রী ও ঝিকরগাছা উপজেলা বিএ নপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নীকে পেয়ে উচ্ছ্বাসে ভাসেন দলীয় নেতা কর্মীরা।
স্লোগান, করতালি আর ভালোবাসায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি ও সিংহঝুলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনুচ আলী দফাদার,চৌগাছা পৌর সভার সভাপতি,সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, চৌগাছা পৌর বিএন পির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল।
এছাড়াও তরিকুল ইসলাম পৌর কলেজের প্রভাষকবৃন্দ , চৌগাছা কাঁচা বাজার সমিতি, চৌগাছা মহিলাদল,সেচ্ছা সেবকদল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা হাতে ফুল নিয়ে নেত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান।
এ সময় এমপি সাবিরা সুলতানা মুন্নী দলীয় নেতা কর্মী দের উদ্দেশে বলেন এ অর্জন আমার না আপনাদের। আমি আপনাদের আপনাদের সাথে আছি এবং থাকবো।
তিনি বলেন আমি আপনাদের সাথে নিয়ে চৌগাছার উন্নয়ন এবং সম্ভাবনা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ।
পরিশেষে তিনি আগামী ২৭ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সমাবেশকে সফল করতে সবাইকে আহবান জানান।
Bartabd24.com সব খবর সবার আগে