ডেস্ক নিউজ: সমাজসেবা ও মানবকল্যাণমূলক কার্যক্রমে নতুন দিগন্তের সূচনা
দেশের মানবকল্যাণ, শিক্ষা উন্নয়ন, এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বহুমুখী সামাজিক উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত Readford Foundation আনুষ্ঠানিকভাবে সরকারি অনুমোদন লাভ করেছে।
সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ কর্তৃক ফাউন্ডেশনটির লাইসেন্স অনুমোদন করা হয়েছে বলে জানা গেছে।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, লাইসেন্স নম্বর: S-14815/2026 এর মাধ্যমে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে সরকারি স্বীকৃতি অর্জন করেছে।
এ অনুমোদনের ফলে দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা, মান বিক সহায়তা, ক্রীড়া বিকাশ, দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণ, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নসহ বিভিন্ন সামা জিক কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকরভাবে পরি চালনা করা সম্ভব হবে।
ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা জানান, রিডফোর্ড ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজের ইতিবাচক পরিবর্তন, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং তরুণ প্রজন্মের উন্নয়নে কাজ করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।
সরকারি অনুমো দন পাওয়ার ফলে এখন প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে বাস্তবায়নের সুযোগ তৈরি হয়েছে।
এ বিষয়ে ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, “এই অনু মোদন শুধু একটি প্রশাসনিক স্বীকৃতি নয়, বরং সমাজ পরিবর্তন ও মানবকল্যাণে কাজ করার জন্য আমাদের দায়বদ্ধতা এবং অঙ্গীকারকে আরও শক্তিশালী করেছে। আমরা দেশের সুবিধাবঞ্চিত মানুষ, এতিম শিশু, শিক্ষা ও সামাজিক উন্নয়নের বিভিন্ন খাতে কার্যকর ভূমিকা রাখতে বদ্ধপরিকর।”
সংশ্লিষ্ট মহলের মতে, সরকারি অনুমোদন লাভের মাধ্যমে রিডফোর্ড ফাউন্ডেশন ভবিষ্যতে জনকল্যাণমূলক কর্মকা ণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সমাজ উন্নয়নে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হবে।

Reporter Name 
























