সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়া উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮০জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বা ইসাইকেল বিতরণ করা হয়েছে।
ওই সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রথম ও দ্বিতীয় রোলধারী ও মেধাবী শিক্ষার্থীরমাঝে শ্রেনীপ্রতি ২টি করে মোট ১০টি বাইসাইকেল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল চত্বরে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠা নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের ভার প্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্ম কর্তা এস এম মাহফুজুর রহমান।
বাইসাইকেল পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো, কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল, গার্লস পাইলট হাই স্কুল, মডেল হাইস্কুল, বেত্রবতী হাইস্কুল, সোনাবাড়িয়া হাইস্কু ল, বামনখালী হাইস্কুল, চন্দনপুর হাইস্কুল ও কাজিরহাট
হাইস্কুলের ৪৩ জন ছাত্রী ও ৩৭ জন ছাত্রের মাঝে মোট ৮০টি সাইকেল তুলে দেয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, সাত ক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও গবীর শিক্ষার্থী দের মাঝে উপবৃত্তি, বাইসাকেল ও বৃক্ষরোপণ প্রকল্প বাস্তবা য়ন করা হচ্ছে।
শিক্ষার্থীরা নিজেদের মেধাবিকাশে উৎসাহিত হয় সেজন্য আমরা তাদের পাশে আছি। এসময় তিনি পাইলট হাইস্কুলে একটি সাইকেল শেড তৈরির জন্য দুই লাখ টাকা প্রদানের ঘোষনা দেন।
পাইলট স্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সাধা রণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, যুগ্ম সম্পাদক শেখ আব্দু ল কাদের বাচ্চু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরীফুজ্জামান তুহিন,বেত্রবতী হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ রাশেদুল হাসান কামরুল, সোনাবাড়িয়া হাইস্কুলের প্রধা ন শিক্ষক আক্তার আসাদুজ্জামান চান্দু, উপজেলা কৃষক দলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান প্রমুখ।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Bartabd24.com সব খবর সবার আগে