Breaking News

হিলি খাদ্য গুদামের ধান পাচারের সময় জনতার হাতে আটক অতঃপর ছাড় 

দিনাজপুরের হাকিমপুরের হিলি সরকারি খাদ্য গুদাম কর্ম কর্তার(ওসিএলএসডি)বিরুদ্ধে গুদাম থেকে ৪০ কেজি ওজনের ৭০ বস্তা সরকারি ধান বের করে গোপনে বিক্রির অভিযোগ উঠেছে।
এমনকি ৭০ বস্তা ধান বোঝাই ট্রলি আটকের পর তদন্ত ছাড়া ই ছেড়ে দেওয়া হয়েছে।স্থানীয়রা জানান, ধানগুলো পথিম ধ্যে আটক করা হলেও পরে কোনো তদন্ত ছাড়াই ছেড়ে দেও য়া হয়।
এদিকে ঘটনা ধামাচাপা দিয়ে ভিন্নখাতে প্রভাবিত করতে গুদাম কর্মকর্তা বড় অঙ্কের অর্থ নিয়ে বিভিন্ন মহলে দৌড় ঝাঁপ শুরু করেছে বলেও গুঞ্জন বইছে।
স্থানীয় সূত্র জানায়, হিলি সরকারি খাদ্য গুদাম থেকে ধানগু লো জেলার পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া এলা কার একটি মিলে গোপনে নিয়ে যাওয়া হচ্ছিল।
পথের মধ্যে বোয়ালদাড় বাজারের পূর্ব পাশে গোপন সংবা দের ভিত্তিতে স্থানীয় জনতা ধান বোঝাই ট্রলিটি আটক করে।
এ সময় ট্রলির চালক ও তার সঙ্গে থাকা ব্যক্তি সরকারি ধানের কোনো কাগজপত্র দেখাতে পারেননি। বিষয়টি উপ জেলা প্রশাসনকে জানানো হয়।
এরপর বোয়ালদাড় ইউনিয়ন(ইউপি)পরিষদের চেয়ারম্যানের নির্দেশে গ্রাম পুলিশ ধান বোঝাই ট্রলিটি ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান,এদিন উপ জেলা খাদ্য নিয়ন্ত্রক (টিসিএফ) আতিকুর রহমান সেখানে উপস্থিত হন। তিনি প্রায় ঘণ্টাব্যাপী ইউনিয়ন পরিষদ চেয়া রম্যান এবং সংশ্লিষ্ট অটো রাইস মিল মালিকের দুই প্রতিনি ধির সঙ্গে রুদ্ধদ্বার  বৈঠক করেন।
এসময় বিক্ষুব্ধ জনতা গুদাম কর্মকর্তার শাস্তি ও আটককৃত ধান বোঝাই ট্রলি উপজেলা প্রশাসনের কাছে জমা দেবার দাবি করেন।কিন্ত্ত কৌশলে বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে দিয়ে, বৈঠকের পর রহস্যজনক কারণে ধান বোঝাই ট্রলিটি ছেড়ে দেওয়া হয়।
এদিকে ধান বোঝাই ট্রলি ছেড়ে দেয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা আবারো বিক্ষুব্ধ হয়ে উঠে।তারা এবিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদুক) জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয়রা ট্রলির চালক ও সহকারীকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, ধানগুলোর কোনো কাগজপত্র তাদের কাছে নেই। হিলি সরকারি খাদ্য গুদাম থেকে ধানগুলো নেওয়া হয়ে ছে এবং নবাবগঞ্জের ভাদুড়িয়ার আমতলী এলাকার ফটিকে র মিলে নেওয়া হচ্ছে।গুদাম থেকে ধান বের করার সময় কোনো স্বাক্ষর নেওয়া হয়েছিল কি না, জানতে চাইলে মিল মালিকের দুই ম্যানেজার জানান, তারা দুজনই স্বাক্ষর করে ছেন।
তবে কখন স্বাক্ষর করেছেন, জানতে চাইলে তারা সময় বলতে পারেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মিল মালিক বলেন, টিসিএফ এবং ওসিএলএসডির যোগসাজশে ধানগুলো পাচার করা হচ্ছিলো।তিনি আরো বলেন,রাতের আঁধারে ভালো মানের চাল বের করে সমপরিমাণ নিম্নমানের চাল গুদামজাত,বোঙা মেরে বস্তা থেকে চাল বের করা, ভালো ধান ছাঁটাইয়ের জন্য দিয়ে পরিবর্তে নিম্নমানের চাল নেয়া, ডেস পাস এর ট্রাক এলে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করে টাকা আদায়, টিআর-কাবিখাসহ বিভিন্ন প্রকল্পের ডিও আটকিয়ে টাকা আদায় ও বন্ধ চাল কলের নামে বরাদ্দ দেয়াসহ নানা অভিযোগ রয়ে ছে।তিনি বলেন, গোপণে তদন্ত করা হলে এসব অভিযোগের সত্যতা পাওয়া যাবে।
এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (টিসিএফ) আতিকুর রহ মানের বক্তব্য জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তার কাছেও ধান পরিবহনের প্রয়ো জনীয় কাগজপত্র দেখতে চাওয়া হলেও তা দেখাতে পারে ননি।তবে তিনি নানা অনিয়মের অভিযোগ অস্বীকার করে ছেন।
সরকারি খাদ্য গুদাম থেকে ধান বের করে বিক্রির অভিযো গের বিষয়ে হিলি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) সাজেদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি সব অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে বলেন, ‘গুদাম থেকে যে ধান বের হয়েছে, সেগুলো ছাটাইয়ের জন্য মিলে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ওই মিল মালিক ছাটাইয়ের জন্য আরও ধান পাবেন।
তবে অসমর্থিত সূত্রের দাবি, ছাঁটাইয়ের জন্য যেসব গুদাম থেকে ধান দেওয়ার কথা ছিল, সেগুলো ইতোমধ্যে দেওয়া শেষ হয়েছে। এরপরও যে ধানগুলো গুদাম থেকে বের করা হয়েছে, সেগুলো গোপনে বিক্রির জন্য নেওয়া হচ্ছিল। তবে এ দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এ বিষয়ে দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসিফুড) মোঃ মনিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি এক ঘণ্টা পর বিষয়টি জানাবেন বলে জানান। পরে এ বিষয়ে তিনি আর কোনো বক্তব্য দেননি।
এদিকে জব্দ করা ধান কীভাবে ছেড়ে দেওয়া হলো, সে বিষ য়ে জানতে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযো গের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।#

About admin

Check Also

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের মাঝে ৩ কোটি ৮২ লাখ টাকার চেক বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ৫২ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে এবং আহত …