Breaking News

আদমদিঘীত কৃষকরা জমির আলু নিয়ে বিপাকে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদিঘীতে এবার আলুর বাম্পার ফলন হলেও হাটে- বাজারে দাম এবং পাইকার না থাকায় এলাকারও কৃষকরা তাদের জমিতে চাষ করা  আলু নিয়ে মহা বিপাকে পরেছে।
এখন ইরিধান রোপণ করার সময় প্রায়ই শেষ। ফলে এ।লাকার আলু চাষিরা জমি থেকে খুব জোরে শোরে আলু তুলে ইরিধান রোপণ করার প্রস্তুতি নিচ্ছেন।
কিন্তু কৃষকদের সদ্য তোলা আলু নিয়ে মহা বিপাকে পরে ছে। হাটে-বাজারে পাইকারি ক্রেতা নেই, দামে ও ধস নেমে ছে। কৃষকেরা কামলা দিয়ে মাঠ থেকে জমির আলু তুলে বাড়িতে নিবেন সেই খরচ ও উঠতেছে না।
বাধ্য হয়ে অনেক কৃষক জমির আলু তুলে বাড়িতে না নি য়ে বিক্রির উদ্দেশ্যে রাস্তার পাশে খোলা আকাশের নীচে ঠিকি করে রেখেছে।
আবার অনেকে জমির এক পাশে স্তুপ করে রেখে পাইকা রি ক্রেতার আসার অপেক্ষায় রয়েছে। কোন কোন কৃষক বলছে জমি থেকে আলু তুলে গত এক সপ্তাহ ধরে বিক্রির জন্য রাস্তায় রেখেছি ক্ষুদের পাচ্ছি না।
তারা আরোও বলেন আর কয়েক দিন ধরে এভাবে আলু রাখা থালে সেগুলো নষ্ট হয়ে যাবে।
উপজেলার বড় আখিঁড়া, ছোট আখিঁড়া, সাগরপুর, কাল্লা গাড়ি, কালাইকুড়ি,কোমারপুর,শালগ্রামের মাঠ সরজমিনে গিয়ে এমনটাই  দেখা গাছে।
উপজেলার শালগ্রামের ইদ্রিস আলী বলেন এবার জমিতে আলু চাষ করে বিপদে পড়েছি। কামলা দিয়ে জমি থেকে আলু তোলার খরচ উঠতেছে না।
বাজারে দেশি আলু ৩ শো থেকে ৪০০ টাকা এবং লাল পাকড়ি, ভুটান ও অন্যান্য ২০০ থেকে  ২৫০ টাকা দামে বিক্রি হচ্ছে।
উপজেলার কালাইকুড়ি গ্রামের কৃষক মোবারক মিয়া বলেন আমি ১০ বিঘা জমিতে আলু চাষ করেছি।
কামলা দিয়ে ৫ আলু তুলে বাড়িতে নিয়ে গেছি সেটা বাজারে বিক্রি করলে খরচের টাকা উঠবে না।
ভেবেছি যে ৫ বিঘা জমিতে আলু আছে সেই আলু না তুলে জমির খাদ্য সার হিসেবে রেখে দিয়ে হালচাষ দিয়ে ইরিধান রোপণ করবো।

About admin

Check Also

যথাযথ মর্যাদায় ঝিকরগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আফজাল হোসেন চাঁদ,ঝিকরগাছা : যশোরের ঝিকর গাছা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও …