Breaking News

সৌদি আরবের সঙ্গে মিল রেখে হরিণাকুন্ডুে ঈদুল ফিতরের নামাজ আদায়

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকু-ুতে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন উপজেলার বিভি ন্ন গ্রামের শতাধিক মুসল্লিরা।

শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় উপজেলার ফুটবল মাঠ সংলগ্ন দুলদুলের রাইস মিল মাঠে এই জামাত অনুষ্ঠিত হয়।

নামাজে আগত মুসল্লীরা জানান, তারা কয়েক বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে এখানে ঈদ জামাত আ দায় করে আসছেন। এবছর হরিণাকুন্ডু উপজেলার দখ লপুর, নারায়নকান্দি, বৈঠাপাড়া, বোয়ালিয়া, চটকা বাড়ী য়া, পারফলসী, পায়রাডাঙ্গা ছাড়াও এবার ঝিনাইদহ সদর উপজেলার চোরকোল, শ্যামনগর, যাদবপুর, শৈলকুপা
উপজেলার ভাটইসহ অন্যান্য জেলা থেকেও তাদের মুস ল্লিরা অংশ নেন। এ জামাত এছাড়াও উপজেলার ভালকী ও নিত্যানন্দপুর স্কুল মাঠে পৃথক দুটি ঈদের জামাত অনু ষ্ঠিত হয়।

উপজেলার সাইদুর রহমান বলেন, “আমরা জানি চাঁদ ওঠার ওপর নির্ভর করেই ঈদ উদযাপন করা হয়।

পৃথিবীর আকাশে চাঁদ দেখা গেছে, তাই শুধু বাংলাদেশ নয়, সৌদি আরবসহ অন্যান্য মুসলিম দেশে আজ ঈদ উদ যাপন হচ্ছে। এজন্য আমরা বিভিন্ন এলাকা থেকে এসে ঈদের নামাজে অংশগ্রহন করছি।”

ইমাম মাওলানা হাবিবুল্লাহ জানান, “সহি হাদিসের আলো কে ২৩ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে হরি ণাকু-ুতে ঈদ জামাত অনুষ্ঠিত হয়ে আসছে।

এ জামাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে তিন শতাধিক মুসল্লি একত্রে নামাজ আদায় করতেন।

বর্তমানে হরিণাকু-ুর তিনটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত
হওয়ায় উপজেলা মোড়ে মুসল্লির সংখ্যা কিছুটা কমে গেছে।”

ঈদ জামাত আয়োজক কমিটির সভাপতি আ ন ম বজ লুর রহমান বলেন, “ওআইসি এবং সব মুসলিম উম্মা আ জকে একযোগে ঈদের নামাজ আদায় করছেন।

আমরা রাসূল (সা.) এর সুন্নাহ অনুসরণ করি, তাই তার নির্দেশমতো ঈদের নামাজ আদায় করেছি।”

About admin

Check Also

কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীকে মারধর ও নগদ টাকা লুটের অভিযোগ

হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে খাবারের বিল চাওয়াকে কেন্দ্র করে এক হোটেল ব্যবসায়ীকে …