Dhaka , Sunday, 8 November 2026
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে ডিবির মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ দুই ভাইবোন গ্রেফতার নওগাঁ সদর মডেল থানায় নতুন ওসি হিসেবে মো. মিন্টু রহমানের যোগদান লালপুরে গরম পানি ঢেলে আপন ভাবী ও ভাতিজার শরীর ঝলসে দিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ইমরান আলী চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির আলোচনা সভা ও র‌্যালি ক্ষমতার ভাগাভাগি নয়,জনগণের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করছে এবি পার্টি: মজিবুর রহমান মঞ্জু নড়াইলর মুলিয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের ফুটবলার গোপাল হাজরার স্মৃতি কথা!! ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগিয়ে তুলতে চান সংস্কৃতিমন্ত্রী- নিতাই রায় চৌধুরী পুঠিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাওনা টাকা চাওয়ায় ছোট ভাইয়ের মাথা ফাটালো বড় ভাই

পশ্চিমবঙ্গের মসনদ পাচ্ছে না মমতা: মোদি এগিয়ে

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৮১টি আসনের ফলাফল প্রকাশিত হয়েছে, যেখানে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টি (বদীপি) এবং তৃণমূল কংগ্রেস-এর মধ্যে তুমুল লড়াই হয়েছে। 
প্রাথমিক ফলাফলে এগিয়ে আছেন বিজেপি, যা রাজ্যের ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
প্রকাশিত ফল অনুযায়ী, বিজেপি পেয়েছে ১৫৭টি আসন, তৃণমূল কংগ্রেস ১১৬টি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ৫টি, বামফ্রন্ট ২টি এবং অন্যান্যরা পেয়েছে ২টি আসন। সর কার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি আসন।
সোমবার (৪ মে) সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়। প্রথমে পোস্টাল ব্যালট গণনা শেষে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর ভোট গণনা চলতে থাকে।
গণনার অগ্রগতির সঙ্গে সঙ্গে ফলাফলের চিত্র আরও স্পষ্ট হচ্ছে।
২৯৪ আসনে বিধানসভায় গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
তবে দক্ষিণ ২৪ পরগনার ফলতা কেন্দ্রে অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশন ভোট বাতিল করে।
সেখানে পুনঃভোট ২১ মে এবং গণনা ২৪ মে অনুষ্ঠিত হবে। ফলে বর্তমানে ২৯৩টি আসনের ফলাফল গণনা হচ্ছে।
উল্লেখ্য, ২০১১ সালে বামফ্রন্টকে পরাজিত করে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস।
এরপর ২০১৬ ও ২০২১ সালের নির্বাচনে জয় পেয়ে টানা ক্ষমতায় থাকে দলটি, যার নেতৃত্বে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে, ২০১৬ সালের পর থেকে রাজ্যে সংগঠন শক্তিশালী করে বিজেপি, যা ২০২১ সালের নির্বাচনে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসে।
বুথ ফেরত সমীক্ষা নানা পূর্বাভাস দিলেও চূড়ান্ত ফল নির্ভর করছে চলমান গণনার ওপর।
এদিনের ফলাফলই নির্ধারণ করবে  তৃণমূল কংগ্রেস ক্ষম তা ধরে রাখতে পারবে, নাকি বিজেপির উত্থানে রাজ্যে নতুন রাজনৈতিক মেরুকরন শুরু হবে।
ইতোমধ্যে, সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
About Author Information

Popular Post

ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে

পশ্চিমবঙ্গের মসনদ পাচ্ছে না মমতা: মোদি এগিয়ে

Update Time : 06:13 am, Monday, 4 May 2026