খালেদুর রহমান,যশোর ঃ খরচ বাড়ায়সঞ্চয় কমেছে, ছোট হচ্ছে দৈনন্দিন খরচের তালিকা।
আয়ের সাথে ব্যয়ের সঙ্গতী মিলাতে হিমশিম খাচ্ছে চৌগাছা উপজেলার ছিন্নমূল, হতদরিদ্র,স্বল্প আয়ের মানুষেরা।
তাদের সারাদিনের উপার্জিত অর্থ নিয়ে বাজারে গিয়ে সওদা করার পর হতাশা আর গ্লানি নিয়ে শুন্য হাতে বাড়ী
ফিরতে হচ্ছে। আয়ের সাথে ব্যয়ের কোন রকম হিসাব মেলানো যাচ্ছে না।
সেই সাথে বাজারে ক্রেতার সংখ্যাও কমে গেছে।আমাদের দেশে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলেছে।
আয় না বাড়লেও খরচের চাপ বাড়ায় অনেক পরিবার আগের মতো সংসারের ব্যয়ভার বহন করতে পারছে না।
ফলে ছোট হচ্ছে কেনাকাটা ও প্রয়োজনের তালিকা।
নির্দিষ্ট আয়ের উপর নির্ভরশীল পরিববারের চাপ পড়ছে বেশী। এসব পরিবারের আয় না বাড়লেও বাজারের লা গাম ছাড়া দামের কারণে দিন দিন মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে।
জ্বালানীর দাম বাড়ার সাথে সাথে এর প্রভাব ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে প্রায় সব জায়গায়।
উপজেলার উপজেলা শহর থেকে শুরু করে ১১ টি ইউনি য়নের সকল হাটবাজা রে একই অবস্থা।
সমাজ বিশ্লেষক ও বিশেষজ্ঞরা বলছে সরকার এব্যপারে দ্রুত পদক্ষেপ না নিলে চাপ আরো বাড়তে পারে।
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিই ডি) এপ্রিল মাসের অর্থনৈতিক হালনাগাদ প্রতিবেদনে জানা নো হয় ক্রমবর্ধমান বৈশ্বিক জ্বালানী ব্যয় এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনায় দেশের মুদ্রাষ্ফীতিতে নূতন ঝুঁকি তৈরী হয়ে ছে।
বৈশ্বিক জ্বালানীর দামের উর্দ্ধগতী, আমদানী ব্যয় বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থায় ব্যঙ বাড়ছে যা মূল্যস্ফীতিকে পুনরায় উর্দ্ধমুখী করতে পারে।
কঞ্জুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সহ-সভাপতি এস এম নাজের হুসাইন বলেন বাজারে কর্যকর নজর দারীর অভাব রয়েছে। অনেক ক্ষেত্রে অযৌ ক্তিকভাবে দাম বাড়ানো হচ্ছে।
সরবরাহ ব্যবস্থার দূর্বলতা ও মধ্যসত্বভোগীদেও কারণে ভোক্তারা ক্ষতিগ্রস্থ হচ্ছে।
তিনি বলেন পণ্যেও আমদানী খরচ,পাইকারী ও খুচরা দামের মধ্যে পার্থকৗ খতিযে দেখা দরকার। একই সঙ্গে নিয়মিত বাজার তদারকি নিশ্চিত করতে হবে।
উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় নিত্য প্রয়ো জনীয় প্রতিটা পণ্যের দাম উর্দ্ধে। গত সপ্তাহের তুলনায় বেশীরভাগ সবজির দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে।
বর্তমানে আলু ১২ টাকা থেকে বেড়ে ২০ টাকা, পেয়াজ ২৫ টাকা থেে বেড়ে ৫০টাকা, রসুন ৬০ টাকা থেকে বেড়ে ১০০ টাকা, কাঁচা মরিচ ৩০ টাকা থেকে বেড়ে ৬০/৭০ টাকা, বেগুন ৪০ টাকা থেকে বেড়ে ৮০/৯০ টাকা, ঢেঁড়স ৩০ টাকা থেকে বেড়ে ৪০ টাকা, মিষ্টি কুমড়ো ৩০ টাকা থেকে বেড়ে ৪০ টাকা, পটল ৪০ টাকা থেকে বেড়ে ৭০ টাকা, করলা উচ্ছে ৪০ টাকা থেকে বেড়ে ৬০ টাকা, কলা ২০ টাকা থেকে বেড়ে ৪০ টাকা, ফুল কপি ৬০ টাকা থেকে বেড়ে ১০০ টাকা, লাউপ্রতি পিচ ৩০ টাকা থেকে ৬০ টাকা, কাঁচা মরিচ ৪০ টাকা থেকে বেড়ে ১২০টাকা দরে বিক্রি হচ্ছে।
অপরদিকে মুদি দোকানগুলোতে দেখা দিয়েছে অস্থিরতা। বিগত ১০/১৫ দিন ধরেবোতলজাত ভোজ্য তেল সোয়া বিন, সুপার, ও সরিষার তেল সরবরাহ বন্ধ থাকায় ব্যব সায়ী ও ক্রেতারা উভয়ই পড়েছে বিপাকে।
পাশাপাশি গরম মসলাপাতি সহ অন্যান্যজিনিসেসর দামও বাড়তির দিকে রয়েছে।
মাছ ও মাংশের দাম বাজারে কিছুটা স্বস্তি রয়েছে। বর্ত মানে তেলাপিয়া মাছ প্রতি কেজি ১৫০ থেকে ২২০ টাকা দরে, পাঙ্গাস মাছ ১৫০ টাকা থেকে ২০০ টাকা দওে বিক্রি হচ্ছে। বিল বাওড়ের রাণি মাছের দাম একটু বেশী।
পাবদা মাছ ৩ শ টাকা থেকে ৩৫০ টাকা দরে, চেং মাছ ৩
শ’ টাকা দরে, পুটি মাছ ২৫০ টাকা থেকে ৩ শ’ টাকা দরে, শোল মাছ ৫শ টাকাদরে, টেংরা মাছ ৩ শ থেকে ৫ শ’ টা কা দরে বিক্রে হচ্ছে। মাংশের বাজার তূলনামূলকভাবে স্বাভাবিক রয়েছে।
গরুর মাংশ প্রতি কেজি ৮শ’ টাকা, পোল্ট্রি মুরগীর মাংশ ১৮০ টাকা থেকে ২শ’ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে দেশী মুরগীর দাম বেশ বেশী।
প্রতি কেজি দেশী মুরগী বিক্রি হচ্ছে সাড়ে ৫শ’টাকা থেকে
৬শ’টাকা। এছাড়া ছাগলের মাংশ বিক্রি হচ্ছে ১২শ’ টাকা কেজি দরে।
এ ব্যপারে চৌগাছার স্থানীয় পৌরসভার কাঁচা বাজারের কাাঁমাল ব্যবসায়ী ফজলু শাহ, রহমত আলী, বিল্লাল হো সেন, মনিরুল আসলামের সাথে কথা বলা হলে তারা
জানায় ভাই আামমরা কি করবো ভাই আমরা যেখাবে মাল কিনে থাকি সেভাবেবিক্রি করে থাকি।
বর্তমানে আমরা পিয়াজ রসুন সহ নিত্যপ্রযোজনীয়
জিনিসপত্র বেশী দামে ক্রয় করছি এবং বেশী দামে বিক্রি করছি।
উপজেলারধূলিয়ানী, সুখপুকুরিয়া, নারায়নপুর, হাকি মপুর, পাতিবলা বাজারের কয়েকজনকাঁচামাল বিক্রেতার সাথে কথা বলা হলে তারা একই কথা বলেন।
সার্বিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সাধারণ মানূষ বাজার নিয়ন্ত্রণেপ্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
তাদের বিশ্নাস প্রশাসন যদি দ্রত বাজারমনিটারিং করে তাহলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে।
Bartabd24.com সব খবর সবার আগে