Dhaka , Sunday, 8 November 2026
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে ডিবির মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ দুই ভাইবোন গ্রেফতার নওগাঁ সদর মডেল থানায় নতুন ওসি হিসেবে মো. মিন্টু রহমানের যোগদান লালপুরে গরম পানি ঢেলে আপন ভাবী ও ভাতিজার শরীর ঝলসে দিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ইমরান আলী চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির আলোচনা সভা ও র‌্যালি ক্ষমতার ভাগাভাগি নয়,জনগণের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করছে এবি পার্টি: মজিবুর রহমান মঞ্জু নড়াইলর মুলিয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের ফুটবলার গোপাল হাজরার স্মৃতি কথা!! ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগিয়ে তুলতে চান সংস্কৃতিমন্ত্রী- নিতাই রায় চৌধুরী পুঠিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাওনা টাকা চাওয়ায় ছোট ভাইয়ের মাথা ফাটালো বড় ভাই

ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত কয়েকজন

  • Reporter Name
  • Update Time : 11:37 am, Thursday, 21 August 2025
  • 50 Time View

রাজধানীর নিউমার্কেট এলাকায় আবারও মুখোমুখি সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে এ সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম জানান, তিন দিন আগে উদ্ভাস কোচিং সেন্টারে আইডি কার্ডকে কেন্দ্র করে দুই কলেজ শিক্ষার্থীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তার জের ধরেই বৃহস্পতিবার নতুন করে সংঘর্ষ বাধে।

তিনি বলেন, সংঘর্ষের পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে নিজ নিজ কলেজে ফিরিয়ে দেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কঠোর অবস্থানে আছে।

ডিসি আরও বলেন, এ ধরনের ঘটনা প্রায়ই ছোটখাটো বিষয় থেকে ঘটে। এবার আমরা দুই কলেজের অধ্যক্ষদের সঙ্গে আলোচনা করে মূল কারণ খুঁজে বের করতে চাই। শিক্ষার্থীদের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে এবং যেকোনো মুহূর্তে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।

পুলিশ জানায়, সংঘর্ষে আহত কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুপুর দুইটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল শুরু হয়। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

Tag :
Popular Post

ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে

ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত কয়েকজন

Update Time : 11:37 am, Thursday, 21 August 2025