চৌগাছা প্রতিনিধি:যশোরের চৌগাছায় উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির বার্ষিক সাধারণ সভা-অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২২ আগস্ট) সকাল ১১টা চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের হলরুমে অনুষ্ঠিত সভায় চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদ সভাপ তিত্ব করেছেন।।
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চৌগাছা উপ জেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন থানায় অফিসার ইনচার্জ মামু নুর রশিদ পিপিএম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম বজলুর রশিদ,শিক্ষক নেতা ও পুড়াহুদা মাধ্যমিক বিদ্যা লয়ের সাবেক প্রধান শিক্ষক মাওঃ মোঃ নুরুল ইসলাম, মৃধা পাড়া মহিলা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ আলমগীর সিদ্দিকী প্রমূখ।
এ অনুষ্ঠানে শিক্ষক-কর্মচারী সমিতির নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্য ক্তিরা উপস্থিত ছিলেন।
এ সভায় শিক্ষক-কর্মচারীদের পেশাগত বিভিন্ন বিষয়, সংগঠ নের কার্যক্রম,পারস্পরিক কল্যাণ ও ভবিষ্যৎ কর্মপরিক ল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বক্তারা শিক্ষক-কর্মচারীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরু ত্বের সঙ্গে তুলে ধরেন এবং সংগঠনের ঐক্য ও কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেছেন।
এ সময় উপস্থিত শিক্ষক-কর্মচারীরা সংগঠনের বিভিন্ন কার্য ক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এ অনুষ্ঠানটি পরিচালনা করেন আজম আশরাফুল, সিনিয়র শিক্ষক, রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়।

Reporter Name 



















