ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম গতিশীল রাখতে ৪ সদস্য বিশিষ্ট নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নবগ ঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলার ঐতি হ্যবাহী নির্বাসখোলা ইউনিয়নের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এবং বিশিষ্ট সমাজসেবক মো. আশরাফুজ্জামান (সাগর)। সম্প্রতি যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. এনামুল কবীর স্বাক্ষরিত এক অফিশিয়াল পরিপত্রের মাধ্যমে এই এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটির বিবরণী থেকে জানা যায়, বোর্ড কর্তৃক মনোনীত হয়ে সভাপতি পদের দায়িত্ব পেয়েছেন জনাব মোঃ আশরাফুজ্জামান সাগর। কমিটির অন্য সদস্যরা হলেন সাধারণ শিক্ষক সদস্য (জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত) মো. শামীম রেজা এবং অভিভাবক সদস্য (উপ জেলা নির্বাহী অফিসার/জেলা প্রশাসক কর্তৃক মনোনীত) জনাব আব্দুল জব্বার। এছাড়া পদাধিকার বলে কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শিক্ষা বোর্ড কর্তৃক জারিকৃত পত্রে উল্লেখ করা হয়েছে, এই এডহক কমিটি চিঠি ইস্যুর তারিখ হতে অনূর্ধ্ব ০৬ (ছয়) মাসের জন্য অনুমোদন দেওয়া হলো এবং এই সময়ের মধ্যে কমিটিকে বিধিমালা অনুযায়ী নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করে বোর্ডে দাখিল করতে হবে। দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি এবং নির্বাসখোলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ আশরাফুজ্জামান সাগর বলে ন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানই পারে মেধাভিত্তিক আগামী প্রজন্ম গড়ে তুলতে। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্য মিক শিক্ষা বোর্ডের কর্তৃক আমার ওপর যে আস্থা রেখে শিওরদাহ মাধ্য মিক বিদ্যালয়ের দায়িত্ব অর্পণ করেছেন, তার জন্য আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি দল-মত নির্বিশেষে শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় সুধীসমাজকে সাথে নিয়ে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশের আরও উন্নয়ন ঘটাতে এবং সার্বিক অবকাঠামোগত অগ্রগতি নিশ্চিতে কাজ করব। যেহেতু এই কমিটির মূল লক্ষ্য একটি সুষ্ঠু ও নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করা, তাই আমি নির্দিষ্ট মেয়াদের মধ্যেই স্বচ্ছতা ও নিয়মতান্ত্রিক উপায়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সর্বোচ্চ আন্তরিক থাকব। পাশাপা শি নির্বাসখোলা ইউনিয়নের একজন সেবক হিসেবে সবসময় যেমন সাধার ণ মানুষের পাশে ছিলাম, এই শিক্ষা প্রতিষ্ঠানের কল্যাণেও ঠিক সেভাবেই নিজেকে নিয়োজিত রাখব। “এদিকে আশরাফুজ্জামান সাগর এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও এলা কার সাধারণ অভিভাবকদের মাঝে আনন্দের আমেজ লক্ষ্য করা গেছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, তরুণ ও প্রতিশ্রুতিশীল এই সমাজ সেবকের সুযোগ্য নেতৃত্বে বিদ্যালয়টির চলমান প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি পাবে এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত হবে।
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে ডিবির মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ দুই ভাইবোন গ্রেফতার
নওগাঁ সদর মডেল থানায় নতুন ওসি হিসেবে মো. মিন্টু রহমানের যোগদান
লালপুরে গরম পানি ঢেলে আপন ভাবী ও ভাতিজার শরীর ঝলসে দিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ইমরান আলী
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির আলোচনা সভা ও র্যালি
ক্ষমতার ভাগাভাগি নয়,জনগণের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করছে এবি পার্টি: মজিবুর রহমান মঞ্জু
নড়াইলর মুলিয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের ফুটবলার গোপাল হাজরার স্মৃতি কথা!!
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগিয়ে তুলতে চান সংস্কৃতিমন্ত্রী- নিতাই রায় চৌধুরী
পুঠিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
পাওনা টাকা চাওয়ায় ছোট ভাইয়ের মাথা ফাটালো বড় ভাই
ঝিকরগাছার শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি হলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সাগর
-
Reporter Name - Update Time : 06:37 pm, Saturday, 29 August 2026
- 89 Time View
Tag :
Popular Post





















