Breaking News

মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

 মাগুরা প্রতিনিধিঃ
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শালিখা উপজে লার আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে এ কাবা ডি প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতার উদ্বোধন করেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খাইরুল ইসলাম।
প্রতিযোগিতায় উপজেলার সাতটি ইউনিয়ন থেকে সাতটি দল অংশ নেয়। খেলা দেখতে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রতিযোগিতাকে ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক,জুয়া ও অপ রাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল লক্ষ্য। খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশা পাশি কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ অনুষ্ঠানে বিএনপির সাবেক উপজেলা আহ্বায়ক আনিসু র রহমান মিল্টন, সদস্যসচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট, জেলা যুবদলের সহসভাপতি কাইজার হোসেন, সাবেক উপ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুজ্জামান শহীদ,রেজা উল ইসলাম রেজাসহ উপজেলা প্রশাসন ও পুলিশের কর্ম কর্তা, কমিউনিটি পুলিশের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, ক্রী ড়া সংগঠক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছি লেন।
এছাড়া উক্ত কাবাডি খেলার সার্বিক পরিচালনা করেন শালি খা থানা অফিসার ইনচার্জ আশিকুর রহমান।
প্রতিযোগিতার প্রথম রাউন্ডে আড়পাড়া, শতখালী, শালিখা ও তালখড়ি ইউনিয়নের দল জয়লাভ করে পরবর্তী পর্বে উত্তীর্ণ হয়।

About admin

Check Also

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের মাঝে ৩ কোটি ৮২ লাখ টাকার চেক বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ৫২ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে এবং আহত …