মাগুরা প্রতিনিধিঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাগুরার শা লিখা উপজেলার ২ নং তালখড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রিয়াজ মোল্লা ইউনিয়নের ২৬টি পূজামণ্ডপ অষ্টমী ও নবমী দুই দিন ধরে পরিদর্শন করেন।
এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং পূজার সার্বিক খোঁজখবর নেন।
সাম্প্রদায়িক সম্প্রীতি ও উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে তিনি প্রতিটি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পা দকের হাতে ৫,০০০ টাকা করে আর্থিক অনুদান তুলে দেন।
পাশাপাশি আসন্ন নির্বাচনে সবার দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করেন।

Reporter Name 


















