সাতক্ষীরার শ্যামনগরে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘ র্ষের ঘটনায় বাসের চাকায় পিষ্ট হয়ে সাগর আলি (৫০) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বংশীপুর এলাকায় সোনার মোড় মৎস্য আড়তের কাছে এ ঘটনা ঘটে।
নিহত সাগর আলি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরী পুর ইউনিয়নের বংশীপুর গ্রামের মো. শওকত আলির ছেলে। পেশায় তিনি একজন ইজিবাইক চালক ছিলেন।
পুলিশ ও পত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকাল ৬টার দিকে ইজিবাইক চালিয়ে যাওয়ার সময় বংশীপুর সোনার মো ড় মৎস্য আড়তের কাছে পৌঁছালে ভেটখালি থেকে ছেড়ে আ সা শ্যামনগর হয়ে কালীগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসের সাথে সাগর আলীর ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এ সময় চালক সাগর ইজিবাইক থেকে ছিটকে রাস্তার উপর পড়ে গেলে বাস তার মাথার উপর দিয়ে চলে যায়।
এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় ইজিবাই ক চালক সাগর আলী।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউল ইস লাম পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় তা আটক করা সম্ভব হয়নি।
ঘাতক বাসটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।

মুহা: জিললুর রহমান সাতক্ষীরা 



















