যশোরের চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও র্যা লি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে পৌর লাইট চত্ত্বরে অনু ষ্ঠিত আলোচনা স ভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার।
পৌর যুবদলের আহবায়ক সালাউদ্দিন আহমদের সঞ্চালনায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির আলোচনা করেন উপজেলা বিএনপির সভাপতি এমএ সা লাম।
বিশেষ অতিথির আলোচনা করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য জহরুল ইস লাম।
অন্যানের মধ্যে আলোচনা করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান লাল, সাধারণ সম্পাদক মাসুদল হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মো স্তাক ও আলীবুদ্দিন খান, যুবদলের আহবায়ক আব্দুল মান্নান, কৃষক দলের সভাপতি আজগার আলী, ছাত্রদলের সদস্য সচিব জসিম উদ্দিন প্রমুখ।
এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগ ঠনের বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে একটি র্যালি বের হয়। র্যালিটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুনরায় লাইট চত্ত্বরে এসে শেষ হয়।

চৌগাছা প্রতিনিধি: 


















