Breaking News

তানোরে ব্যবসায়ী ফজলুরকে নিয় অপপ্রচার 

রাজশাহীর তানোরে বিকেলে আওয়ামী লীগ নেতা আট ক,রাতে বিএনপির নেতার তদ্বিরে ছাড় শিরোনামে প্রকাশিত সংবাদটি সঠিক নয়, বিভ্রান্তিকর, বাস্তব বিবর্জিত ও উদ্দেশ্যে প্রণোদিত।
আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ও নাশকতার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যবসায়ীকে থানায় নিয়ে জিজ্ঞাসা বাদের পর ছেড়ে দেওয়া হয়েছে।
এর সঙ্গে বিএনপি নেতার তদ্বির বা আর্থিক লেনদেনের কো নো ঘটনা ঘটেনি।
একটি গোষ্ঠী বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন ও নেতাকর্মীদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্য এমন অপপ্রচার শুরু করেছে।
উপজেলা ছাত্রদলের আহবায়ক মাসুদ করিমকে জড়িয়ে ভিত্তিহীন ও মানহানিকর অপপ্রচার করা হয়েছে।অথচ এটা একটি স্বাভাবিক ঘটনা পুলিশ চাইলে যেকোনো সময় যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানা নিয়ে যেতে বা ডাকতে পারেন, সেটা আর আটক এক জিনিস নয়।
তাহলে এখানে তদ্বির ও আর্থিক লেনদেনের অভিযোগ করা কতটা যৌক্তিক ? স্থানীয় সূত্রে জানা যায়, ধানুরা গ্রামের মফিজ উদ্দিনের পুত্র ব্যবসায়ী ফজলুর রহমানকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে তানোর থানা পুলিশ নিয়ে যায়।
তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়া মী লীগের পক্ষে পোস্ট দেওয়ার অভিযোগ উঠে।কিন্ত্ত দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ ও তার মুঠোফোন অনুসন্ধান করে আও য়ামী লীগের কার্যক্রমের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।
এমতাবস্থায় তাকে ছেড়ে দেয়া হয়। তবে ফজলুর রহমানকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন ওসি মাহমুদুল হাসান। তাঁর ভাষ্য, সন্দেহের ভিত্তিতে ফজলুর রহ মানকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
যাচাই-বাছাই করে বর্তমানে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকা বা দলীয় পদে থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে পোস্ট দেওয়ার বিষয়ে ওসি বলেন, তিনি আগে পোস্ট দিতে পারেন তবে বর্তমানে দেন না।#

About admin

Check Also

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের মাঝে ৩ কোটি ৮২ লাখ টাকার চেক বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ৫২ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে এবং আহত …