যশোরের চৌগাছায় চোর সন্দেহে চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।
এ সময় তাঁদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিদের কাছ থেকে তালা, গ্রিল কাটার যন্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
আজ সোমবার (১৬ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজে লার পাশাপোল বাজার থেকে দশপাখিয়া যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন নরসিংদী সদর উপজেলার বাহাদুর পুর গ্রামের আলালের ছেলে হাসান (২৮), সাহ প্রতাপ গ্রামের হানিফের ছেলে লিমন (২৭), আলোক বালী গ্রামের কামালে র ছেলে হৃদয় (২৫) এবং কাউনিয়া পাড়া গ্রামের ফরিদের ছেলে সাগর (৩৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে চারজন একটি পিক আপ ভ্যানে করে পাশাপোল বাজার থেকে দশপাখিয়া বাজা রের দিকে যাচ্ছিলেন।
পথে ইজিবাইকচালক করিম তাঁদের থামার সংকেত দেন। তবে তাঁরা সংকেত উপেক্ষা করে দ্রুত চলে যান।
এতে সন্দেহ হলে করিম মোবাইল ফোনে দশপাখিয়া গ্রামের শওকতকে বিষয়টি জানান।
পরে শওকত স্থানীয় বাসিন্দাদের খবর দিলে তাঁরা সড়কে গাছ ফেলে পিকআপটির গতিরোধ করেন। এ সময় পিক আপে থাকা চারজনকে আটক করা হয়।
খবর পেয়ে দশপাখিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইমরান হোসেন ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেন।
পুলিশের ভাষ্য, গভীর রাতে ওই এলাকায় অবস্থানের বিষয়ে আটক ব্যক্তিরা সন্তোষজনক তথ্য দিতে না পারায় তাঁদের বিরুদ্ধে চুরির সন্দেহে মামলা করা হয়েছে।
এ ঘটনায় তাঁদের ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়েছে।
চৌগাছা থানার ডিউটি অফিসার এএসআই শহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Bartabd24.com সব খবর সবার আগে