Breaking News

শালিখায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দেশব্যাপী আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র লীগের অগ্নিসং যোগ ও নৈরাজ্যের প্রতিবাদে মাগুরার শালি খায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় শালিখা উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক সৈয়দ জাহিদুর রহমান জাহিদের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

এ উপলক্ষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মোটরসাইকেল যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি উপজেলা সদর আড়পাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক সদস্যসচি ব নয়নুজ্জামান নয়ন মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব গোলাম কিবরিয়া এবং জেলা স্বেচ্ছাসেবক দলে র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

বক্তারা বলেন, দেশের চলমান অস্থিরতা, সহিংসতা ও অগ্নি সংযোগের মাধ্যমে সাধারণ মানুষের জীবন ও জননিরাপত্তা হুমকির মুখে ফেলা হচ্ছে। এ ধরনের নাশকতা কোনোভাবেই বরদাশত করা হবে না।

তাঁরা অবিলম্বে সব ধরনের অপতৎপরতা বন্ধের দাবি জা নান।

একই সঙ্গে নৈরাজ্য ও সহিংসতা প্রতিহত করতে দল-মতনি র্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদল, স্বেচ্ছা সেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপ স্থিত ছিলেন।

About admin

Check Also

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের মাঝে ৩ কোটি ৮২ লাখ টাকার চেক বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ৫২ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে এবং আহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *