Breaking News

পুঠিয়ায় সাংবাদিক মিজানের উপর হামলা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

স্টাফ রিপোর্টার, পুঠিয়া (রাজশাহী)ঃ পুঠিয়ায় সাংবাদিক মিজানের উপর হামলা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মিজানুর রহমান পুঠিয়া থা না একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

অভিযুক্ত শফিকুল ইসলাম পুঠিয়া উপজেলার শিলমারিয়া ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। ভুক্ত ভোগী মিজানুর রহমান দৈনিক উত্তরা প্রতিদিন পত্রিকার পুঠিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, গত ১৬ ই নভেম্বর ২০২৬ তারিখে সকাল আনুমানিক ১০ টার দিকে সাংবাদিক মিজা নুর রহমান পেশাগত দায়িত্বে পালনের অংশ হিসেবে পুঠিয়ার মোল্লাপাড়া বাজারে নূরুননবী রুবিনা হোটেল এ যান।

এ সময় পূর্ব পরিকল্পিতভাবে শফিকুল ইসলাম সেখানে উপস্থিত হয়ে তার ছেলের বিরুদ্ধে পত্রিকায় খবর প্রকাশ করায় ক্ষোপ প্রকাশ করেন।

এক পর্যায়ে তিনি সাংবাদিক মিজান অকথ্য ভাষায় গালাগা লি ও ধাক্কা দিয়ে ফেলে দেন ও মোবাইল ফোন কেড়ে নেন। পরে অভিযুক্ত ব্যক্তি আরও লোকজনকে ঘটনাস্থলে ডেকে জড়ো করেন।

এসময় স্থানীয় লোকজন উপস্থিত হয়ে বিবাদী ও তার সহ যোগীরা তাকে মারধর করে এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান।

এই ঘটনায় সাংবাদিক মিজানুর রহমান নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ উল্লেখ করেছেন।

এ বিষয়ে পুঠিয়া থানার (ওসি) ফরিদুল ইসলাম বলেন, গত কাল সন্ধ্যায় সাংবাদিক মিজানুর রহমান একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে এ কর্মকর্তা জানান ।#


About admin

Check Also

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের মাঝে ৩ কোটি ৮২ লাখ টাকার চেক বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ৫২ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে এবং আহত …