যশোরের কেশবপুরের রাজনীতিতে পরিচিত মুখ, যশোর জেলা বিএনপির সহসভাপতি ও কেশবপুর উপজেলা বিএ নপির সাবেক সভাপতি এবং ৩ নম্বর মজিদপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান শহীদ আবু বকর আবু হত্যার আট বছর পূর্ণ হচ্ছে।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এ হত্যাকান্ডের বিচার ও প্রকৃত রহস্য উদ্ঘাটন না হওয়ায় ক্ষোভ ও হতাশা বিরাজ করছে স্বজন, সহকর্মী ও স্থানীয় রাজনৈতিক মহলে।
এখনো ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে তাঁর পরিবার।
এ উপলক্ষে আজ ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) কেশবপুরে দিনব্যাপী কর্মসূচি
ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেশবপুর উপজেলা ও পৌর শাখা।
শহীদ আবু বকর আবুর রুহের মাগফিরাত কামনা এবং হত্যাকান্ডের নেপথ্যের রহস্য উদ্ঘাটনে নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের দাবিতে এসব কর্মসূচি পালন করা হবে।
বিএনপির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সকাল ১০টায় ‘শহীদ আবু বকর আবু হত্যার বিচারের দাবি সমন্বয় পরিষদ’-এর উদ্যোগে আবু বকর আবু স্মৃতি ফাউন্ডেশনের স্বীকৃতি ও নিবন্ধনের লক্ষ্যে উপজেলা সমাজসেবা কার্যালয়ে আবেদন পত্র দাখিল করা হবে।
একই সময়ে হত্যাকান্ডের নেপথ্যের রহস্য উদ্ঘাটন ও নির পেক্ষ বিচার বিভাগীয় তদন্তের দাবিতে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হবে।
আজ সকাল ১১টায় যশোর জেলা বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে মরহুমের কবর জিয়ারত ও রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় কেশবপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যো গে দলীয় কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়ো জন করা হয়েছে।
উল্লেখ্য, আবু বকর আবু কেশবপুরের রাজনীতিতে একজন পরিচিত সংগঠক ও জনপ্রতিনিধি ছিলেন।
তিনি ৩ নম্বর মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলেন।
রাজনৈতিক কর্মকান্ডের পাশাপাশি সামাজিক কর্মকান্ডেও তাঁর সম্পৃক্ততা ছিল বলে স্থানীয়ভাবে পরিচিতি রয়েছে।
তাঁর হত্যাকান্ডের দীর্ঘ সময় অতিবাহিত হলেও পরিবারের প্রত্যাশিত বিচার নিশ্চিত না হওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন,মনিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁর স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা।
কেশবপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির পক্ষ থেকে ঘোষিত কর্মসূচি সফল করতে দলের সব পর্যায়ের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য এবং মরহুমের শুভানু ধ্যায়ীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানান কেশ বপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শহীদ আবু বকর আবু হত্যার বিচারের দাবি সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়ক হুমায়ুন কবীর সুমন।
Bartabd24.com সব খবর সবার আগে