Breaking News

ঝিনাইদহে পরিবার কল্যাণ সেবা সপ্তাহের উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধিঃ
‘পরিকল্পিত পরিবার নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে.ঝিনাইদহে শুরু হয়েছে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ফিতা কেটে ও বেলূন উড়িয়ে সপ্তাহের উব্দোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ।
সেসময় পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মোজাম্মেল করিম, সহকারী.পরিচালক ওয়ালিউর রহ মান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্ম কর্তা ডা..মিথিলা ইসলাম, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মাহবুবা.আখতার তাবীয়া, ডা: সাদমান ফাহিম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ
ইকবাল কাজল, রিপোটার্স ইউনিটির সভাপতি এম এ কবিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, শনিবার থেকে শুরু হওয়া এই সেবা ও প্রচার.সপ্তাহ চলবে ১১ ডিসেম্বরপর্যন্ত।

সপ্তাহব্যাপী মা ও শিশুদের সেবা প্রাপ্তি সহজীকরণ এবং সেবার বার্তা প্রত্যন্ত এলাকার মানুষের কাছে পৌঁছে দিতে
বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।

About admin

Check Also

শার্শায় সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

শার্শা উপজেলা প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আ পন হোসেন (১৬)ও মিলন হোসেন(১৯) নামে …