Dhaka , Sunday, 8 November 2026
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে ডিবির মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ দুই ভাইবোন গ্রেফতার নওগাঁ সদর মডেল থানায় নতুন ওসি হিসেবে মো. মিন্টু রহমানের যোগদান লালপুরে গরম পানি ঢেলে আপন ভাবী ও ভাতিজার শরীর ঝলসে দিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ইমরান আলী চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির আলোচনা সভা ও র‌্যালি ক্ষমতার ভাগাভাগি নয়,জনগণের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করছে এবি পার্টি: মজিবুর রহমান মঞ্জু নড়াইলর মুলিয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের ফুটবলার গোপাল হাজরার স্মৃতি কথা!! ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগিয়ে তুলতে চান সংস্কৃতিমন্ত্রী- নিতাই রায় চৌধুরী পুঠিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাওনা টাকা চাওয়ায় ছোট ভাইয়ের মাথা ফাটালো বড় ভাই

উপকূলের শ্যামনগরে নদীনির্ভর জীবনযাত্রা মেলার প্রদর্শনীতে ফুটে ওঠে নদী নির্ভর জীবিকার নানা অনুসঙ্গ

  • Reporter Name
  • Update Time : 12:43 pm, Thursday, 11 December 2025
  • 74 Time View

সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগরের খোলপেটুয়া নদীর তীরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী নদীনির্ভর জীবনযাত্রা মেলা। মেলায় শামুক-ঝিনুকের প্রদর্শনী ছিল দর্শকনার্থী দের আকর্ষণের কেন্দ্রবিন্দু।

মাছ ধরার ঐতিহ্যবাহী বিভিন্ন উপকরণ জাল, খারা, বাল তি, হাড়ি-থালা, ঝিনুকসহ নানা সামগ্রীর প্রদর্শনীতে ফুটে ওঠে নদী নির্ভর জীবিকার নানা অনুসঙ্গ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) উপজেলার পদ্মপুকুর ইউনি য়নের কামালকাটি গ্রামে আয়োজিত এই মেলায় উপকূ লীয় সংস্কৃতি, জীবিকা ও প্রকৃতির সমন্বিত রূপ ফুটে
ওঠে।

ছিল খোলপেটুয়া ও কপোতাক্ষের নদীর চরে জন্মানো লবণসহনশীল উদ্ভিদ বাইন, কাঁকড়া, গেওয়া, গড়ান, খলি সা, গোলপাতা ও ধানিগাছের প্রদর্শনীও।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক, গ্রীন কোয়ালিশন, কামালকাটি একতা যুব সংঘ, কদবেল নারী উন্নয়ন সং গঠন ও স্থানীয় জনগোষ্ঠী আয়োজিত এ মেলার প্রবেশমু খেই দর্শনার্থীদের স্বাগত জানায় খোলপেটুয়া ও কপোতা ক্ষের মাটি, বালি, কাদা ও লোনা জলে ভরা প্রতীকী পাত্র।

স্থানীয় প্রবীণদের মতে, নদীর মাটি শুধু চাষাবাদ নয়, ঘর বাড়ি নির্মাণ, বাঁধ মেরামত ও উপকূলীয় সংস্কৃতিরও একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রবীণ জেলেরা জানান, নাব্যতা সংকট ও লবণাক্ততা বৃদ্ধির কারণে মাছের পরিমাণ কমে গেলেও নদীই তাঁদের জীবন-জীবিকার প্রধান ভরসা।

মেলায় সভাপতিত্ব করেন পদ্মপুকুর ইউনিয়ন গ্রীন কোয়া লিশনের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. আশরাফ হোসেন। মেলায় বারসিক এর সহযোগী আঞ্চলিক সমন্বয় কারী রামকৃষ্ণ জোয়ারদার, পদ্মপুকুর ইউনিয়ন পরিষদে র সংরক্ষিত ইউপি সদস্যা সুক্রী রাণী, গ্রীন কোয়ালিশনের সদস্য বিকাশ কুমার মন্ডল, বারসিক এর কর্মসূচি কর্মক র্তা মফিজুর রহমান, সহযোগী কর্মসূচী কর্মকর্তা মনিকা পাইক, ক্যাম্পেইন এন্ড নেটওয়ার্ক ফ্যাসিলিটেটর স.ম ওসমান গনী প্রমুখ উপস্থিত ছিলেন।

কামালকাটি একতা যুব সংঘের স্বেচ্ছাসেবক গৌরাঙ্গ মন্ডল বলেন, চরের গাছপালা শুধু প্রকৃতির অংশ নয়, এগুলো উপকূলকে ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে।

তিনি আরও বলেন, নদী দূষণ, নাব্যতা সংকট ও জলবায়ু পরিবর্তনের চাপে উপকূল আজ সংকটাপন্ন। নদী রক্ষা
করা মানে আমাদের জীবনকে রক্ষা করা।

নওয়াঁবেকী ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী অনন্যা মন্ডল বলেন, নদীর চর, গাছপালা আর মাছ ধরার সরঞ্জাম দেখে খুব ভালো লেগেছে। বইয়ের বাইরে হাতে-কলমে শেখার সুযোগ এটি। এখন থেকে নদী রক্ষার সামাজিক উদ্যোগে অংশ
নেব।

স্থানীয় গ্রামবাসীরা বলেন, কামালকাটি গ্রামের এ আ য়োজন শুধু প্রদর্শনী নয়- উপকূলের বাস্তব জীবন চিত্রের এক জীবন্ত পাঠশালা। নদী কীভাবে মানুষের জীবনকে ধারণ করে এবং মানুষ কীভাবে নদীর ওপর নির্ভর করে-তারই জীবন্ত নিদর্শন এই নদীনির্ভর জীবনযাত্রা মেলা।

আয়োজককারীরা বলেন, এই মেলা নদীকে কেন্দ্র করে উপকূলীয় মানুষের জীবন, ইতিহাস ও সংগ্রামের পূর্ণ চিত্র ফুটিয়ে তুলেছে। তরুণ প্রজন্ম যেন নদীর সংকট ও গুরুত্ব
উপলব্ধি করতে পারে-এটাই আমাদের মূল লক্ষ্য।

About Author Information

Popular Post

ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে

উপকূলের শ্যামনগরে নদীনির্ভর জীবনযাত্রা মেলার প্রদর্শনীতে ফুটে ওঠে নদী নির্ভর জীবিকার নানা অনুসঙ্গ

Update Time : 12:43 pm, Thursday, 11 December 2025