Breaking News

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে  দেওয়ার অভিযোগে এক যুবক গ্রেপ্তার 

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় এক কিশোরীকে (১৬) ধর্ষণ ও সেই দৃশ্য ভি ডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেও য়ার অভিযোগে দেবাশীষ মন্ডল (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।
বুধবার (২৯ জানুয়ারি) রাতে জেলার পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দেবাশীষ মন্ডল সাতক্ষীরা সদর উপজেলার কুল তিয়া গ্রামের ভোলানাথ মন্ডলের ছেলে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর বাবা মালয়েশিয়া প্রবাসী।
বাড়িতে কেউ না থাকার সুযোগে দেবাশীষ জোরপূর্বক ওই কিশোরীকে ধর্ষণ করে। বাধা দিলে কিশোরীকে কাম ড়ে জখম করা হয় এবং কৌশলে ধর্ষণের ভিডিও ধারণ করা হয়।
পরে সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখি য়ে ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে দেবাশীষ। এই কাজে তাঁকে সহযোগিতা করে একই গ্রামের হৃদয় ঘোষসহ আরও কয়েকজন।
কিশোরী বিষয়টি তার পরিবারকে জানালে সম্প্রতি ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
এ ঘটনায় নিরুপায় হয়ে ভুক্তভোগীর মা গত ২৩ জানুয়ারি সাতক্ষীরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
মামলা দায়ের করার পর ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা শেষে আদালতে জবানবন্দী গ্রহণ করা হয়।
এদিকে এই মামলার ছায়া তদন্তে নেমে র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা বুধবার রাতে অভিযুক্ত দেবাশীষকে পাটকেলঘাটার পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সোহরাব হোসেন জানান, র‍্যাব সদস্যরা ধর্ষ ণ মামলার আসামী দেবাশীষকে গ্রেপ্তার করে সদর থানায় সোপার্দ করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার দুপুরে আদাল তের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
তাকে আরো জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন জানানো হবে। মামলার অন্য আসামীদের গ্রেপ্তা রে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানান তিনি।

About admin

Check Also

শার্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত   

(শার্শা) উপজেলা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের শা র্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে …