নওগাঁয় বিনামূল্যে চক্ষু শিবিরে সেবা পেলেন ৫০০ দরিদ্র মানুষ

মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁয় চক্ষু শিবিরে বিনা মূল্যে দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে সদর।উপজেলার বর্ষাইল ইউনিয়ন পরিষদ চত্বরে তিনটি ইউনিয়নের ৫শতাধিক।মানুষকে এই এই চিকিৎসা সেবা দেওয়া হয়।

নওগাঁ সরকারি কলেজের ছাত্র সংসদের প্রথম ভিপি, বিএ নপির তথ্য সংগ্রহ কমিটির সদস্য ও।নওগাঁ-৫ (সদর) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর।রহমান ডাবলু এই আয়োজন করে।

জয়পুরহাট জেলার খঞ্জনপুর মিশন চক্ষু।হাসপাতালের বিশে ষজ্ঞ চিকিৎসকরা এই চিকিৎসা সেবা দেন।

এই উদ্যোগের ফলে অনেক দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন বলে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা সন্তোষ প্রকাশ করেছেন।

চোখের ছানি নিয়ে চিকিৎসাসেবা নিতে আসা আকবর হো সেন জানান, তার পক্ষ্যে অর্থের অভাবে কোনো হাসপাতালে গিয়ে ছানি অপা রেশন করা সম্ভব ছিল না। এখান থেকে তা র অপারেশন, থাকা-খাওয়া সব ফ্রিতে করে দিবে।

মাহবুবুর রহমান ডাবলু জানান, চিকিৎসা সেবায় দরিদ্রদের চক্ষু পরীক্ষা এবং চশমা প্রদান করা হয়। এছাড়া চোখের ছা নি পড়া রো গীদের বাছাই করে বিনামূল্যে আপারেশন, কৃত্রি ম লেন্স সংযো জনসহ ওষুধ প্রদান, হাসপাতালে ভর্তি ও খা বারের ব্যবস্থা করা হবে।

তিনি আরো বলেন, এলাকার অনে ক অসহায় ও দরিদ্র মা নুষ অর্থাভাবে ঠিকমতো চিকি ৎসা করাতে না পেরে নানা রোগে ভুগে থাকে।

আর চোখ হচ্ছে মানুষের অমূল্য সম্পদ। তাই সমাজের পি ছিয়ে পড়া এসব মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বিনা মূল্যে চক্ষু শিবিরের আয়োজন করেছি।

এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। এসময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

About admin

Check Also

পাইকগাছায় সংঘবদ্ধ সন্ত্রাসী তান্ডব ভাংচুর, লুটপাট ও আটক -২

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছা উপজেলায় এক সংখ্যালঘু পরিবা রের বাড়িতে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা, ভাংচুর, …

One comment

  1. নওগাঁয় বিনামূল্যে চক্ষু শিবিরে সেবা
    পেলেন ৫০০ দরিদ্র মানুষ