পিআর আমি নিজেই বুঝিনা, জনগণ বুঝবে কি: ফখরুল ইসলাম

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা ॥ পিআর আমি নি জেই বুঝিনা। সাধারণ জনগণ বুঝবে কি? দেশটকে বাঁচান, বিভাজন সৃষ্টি করবেননা।
গণভোট আর পিআর ছাড়া নির্বাচন হবেনা। এসব দাবিদাবা – মিছিল করে তারা নির্বাচনটা পন্ড করতে চয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আল মগীর।
বুধবার সকালে গড়েয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর স্কুল মাঠে হিন্দু ধর্মাবলম্বী ও মহিলা সমাবেশে মতবিনিময় সভায় এসব মন্ত ব্য করেন তিনি।
মির্জা আলমগীর বলেন, পিআর নিয়ে তর্ক বিতর্ক পার্লামে ন্টে গিয়ে হবে। যেসব মতে দলগুলো একমত সেগুলো জুলাই সনদে সাক্ষর হবে। বাকী মতের জন্য গণভোট হবে।
দয়া করে নির্বাচনটা দিয়ে এসব অস্থিরতা কাটান। আর হিং সার রাজনীতি চাইনা। হিন্দু মুসলিমের বিভেদ চাইনা। সবাই মিলে শান্তিতে থাকতে চাই।
তিনি বলেন,অতীতে সরকারে ছিলাম কিভাবে পরিচালনা করতে হয় জানি। বিএনপি নির্বাচিত হলে ১ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রত্যকটি পরিবারকে ফ্যা মিলি কার্ড দেওয়া হবে। স্বাস্থ্য-শিক্ষা খাতকে গুরুত্ব দেওয়া হবে। কৃষকদের সবচেয়ে বেশি মনযোগ দেওয়া হবে।
নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব। বিভাজন আমরা সৃষ্টি করতে চাইনা। জনগণ যাকে ভোট দেবে তিনি নির্বাচিত হবেন।
আর ভাগাভাগি  করিয়েননা,দেশটার ক্ষতি করিয়েননা। এ কটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। সৌহার্দ্য আর ভ্রাতৃ ত্বের মধ্যে থাকতে চাই৷ আমি আপনাদের ছেড়ে যাইনি, যা বোনা। ভুলে যাবেননা,মার্কাটা হল ধানের শীষ।
এসময় গড়েয়া ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রীমত  ভক্তিবিনয় স্বামী মহারাজ, লসকরা গৌড়ীয় মঠ এর ধর্মীয় গুরু স্বামী ভক্তিকেতন মহারাজ, বিএনপির জেলা সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন সহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

About admin

Check Also

পাইকগাছায় সংঘবদ্ধ সন্ত্রাসী তান্ডব ভাংচুর, লুটপাট ও আটক -২

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছা উপজেলায় এক সংখ্যালঘু পরিবা রের বাড়িতে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা, ভাংচুর, …

One comment

  1. পিআর আমি নিজেই বুঝিনা, জনগণ বুঝবে কি: ফখরুল ইসলাম