আলিফ হোসেন,নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের হালুয়াঘাটে মাদক নির্মূলে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।
সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সা ল আহমেদের নেতৃত্বে মঙ্গলবার (২৩ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরি চালনা করা হয়।
হালুয়াঘাট থানা পুলিশের চৌকস টিমের সক্রিয় সহযো গিতায় পরিচালিত এ অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে চারজনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালিত হয় আমতৈল নাগলা ফকির বাড়ি এলাকা এবং স্বদেশী ইউনিয়নের মিলন বাজারসহ উপ জেলার বিভিন্ন স্থানে। দণ্ডপ্রাপ্তরা হলেন আবুল হাসেম (৬৫), মাজাহারুল ইসলাম আশিক ফকির (২৪), রফিকুল ইসলাম (৫৬) এবং রফিকুল ইসলাম ।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, “মাদক সমাজের জন্য এক ভয়াবহ অভি শাপ।
এটি ব্যক্তি, পরিবার ও সমাজের স্বাভাবিক বিকাশকে ব্যাহত করে এবং বিভিন্ন অপরাধের জন্ম দেয়। মাদকমুক্ত হালুয়াঘাট গড়ে তুলতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, জনস্বার্থে মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে এবং মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদকমুক্ত সমাজ গঠনে এমন অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছে।#

Reporter Name 



















