Dhaka , Sunday, 8 November 2026
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে ডিবির মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ দুই ভাইবোন গ্রেফতার নওগাঁ সদর মডেল থানায় নতুন ওসি হিসেবে মো. মিন্টু রহমানের যোগদান লালপুরে গরম পানি ঢেলে আপন ভাবী ও ভাতিজার শরীর ঝলসে দিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ইমরান আলী চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির আলোচনা সভা ও র‌্যালি ক্ষমতার ভাগাভাগি নয়,জনগণের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করছে এবি পার্টি: মজিবুর রহমান মঞ্জু নড়াইলর মুলিয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের ফুটবলার গোপাল হাজরার স্মৃতি কথা!! ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগিয়ে তুলতে চান সংস্কৃতিমন্ত্রী- নিতাই রায় চৌধুরী পুঠিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাওনা টাকা চাওয়ায় ছোট ভাইয়ের মাথা ফাটালো বড় ভাই

গুজরাটে স্বাধীনতা দিবসের নাটকে বোরকা ছাত্রীদের সন্ত্রাসী চরিত্র, বিতর্ক

  • Reporter Name
  • Update Time : 11:52 am, Thursday, 21 August 2025
  • 62 Time View

ভারতের গুজরাটে স্বাধীনতা দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রীদের বোরকা পরিয়ে সন্ত্রাসীর চরিত্রে অভিনয় করানোয় তীব্র বিতর্ক শুরু হয়েছে। গত ১৫ আগস্ট ভাবনগরে আয়োজিত এ নাটকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্ষোভ প্রকাশ করছে মুসলিম সমাজ।

ভিডিওতে দেখা যায়, কালো বোরকা পরা কয়েকজন ছাত্রী খেলনা বন্দুক হাতে সহপাঠীদের দিকে গুলি চালানোর অভিনয় করছেন। প্রায় পাঁচ মিনিটের ওই নাটকে জম্মু-কাশ্মীরের পহেলগাম হামলার প্রসঙ্গও তুলে ধরা হয় এবং পেছনে দেশাত্মবোধক গান বাজানো হয়।

ঘটনা সামনে আসার পর মুসলিম সম্প্রদায়ের নেতারা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দাখিল করে জানান, শিশুদের ব্যবহার করে মুসলিম সমাজকে হেয় করা হয়েছে। কুম্ভরওয়াড়া এলাকার সমাজ নেতা জহুরভাই জেজা বলেন, শিশুদের দিয়ে মুসলমানদের বদনাম করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চাই।

সমালোচনার মুখে স্কুলের প্রিন্সিপাল রাজেন্দ্র কুমার দাভে দুঃখ প্রকাশ করে বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছর নাটক মঞ্চস্থ করা হয়। এ বছর ‘অপারেশন সিন্দুর’ শীর্ষক নাটক উপস্থাপন করা হয়েছিল। কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী।

এদিকে শিক্ষা বিভাগ ঘটনাটি তদন্তে নেমেছে। ভাবনগর প্রাথমিক শিক্ষা সমিতির শিক্ষা কর্মকর্তা মুঞ্জল বডমিয়া জানান, মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে অভিযোগ পেয়েছেন তারা। স্কুল কর্তৃপক্ষকে ব্যাখ্যা চেয়ে নোটিশ দেওয়া হয়েছে এবং তদন্তে দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
Popular Post

ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে

গুজরাটে স্বাধীনতা দিবসের নাটকে বোরকা ছাত্রীদের সন্ত্রাসী চরিত্র, বিতর্ক

Update Time : 11:52 am, Thursday, 21 August 2025