Related Articles
রাশেদুল হক,রাশেদ,/ ফারুক আহমেদ,চৌগাছা( যশোর):
যশোরের চৌগাছায় আধুনিক স্বাস্থ্যসেবার এক নতুন দিগ ন্তের উন্মোচন হয়েছে ।
দীর্ঘদিনের প্রত্যাশা ও স্বপ্ন বাস্তবা য়নের মধ্য দিয়ে আনু ষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ২৫০ শয্যা বিশিষ্ট ডাঃ আনিসুজ্জামান হাসপাতাল।
একই ক্যাম্পাসে প্রতিষ্ঠিত খাইরুন্নেসা মেডিকেল কলে জও চিকিৎসা শিক্ষা ও গবেষণার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
এর ফলে চৌগাছা, ঝিকরগাছা,শার্শা, মহেশপুর, কোটচাঁ দপুর, কালীগঞ্জসহ বৃহত্তর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাখো মানুষ নিজ এলাকায় আধুনিক চিকিৎসাসে বা পাওয়ার সুযোগ পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আজ শুক্রবার (৩ জুলাই ২০২৬) বিকেল ৩টায় হাসপা তাল প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ পরিবেশে উদ্বোধন ও বৈজ্ঞা নিক সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশা র মানুষ, চিকিৎসক, প্রশাস নের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্র তিনিধি, সাংবাদিক, ব্যবসা য়ী, শিক্ষাবিদ ও সুধীজনের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় হাসপাতাল চত্বর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতা লটি উদ্বোধন করেন মন্ত্রীপরিষদ সচিব নাসিমুল গনি।
তিনি বলেন, উন্নত চিকিৎসাসেবা মানুষের মৌলিক অধি কার। দেশের প্রত্যন্ত অঞ্চলেও আন্তর্জাতিক মানের চিকি ৎসা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসর কারি খাতের এমন বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আশা প্রকাশ করেন, ডাঃ আনিসুজ্জামান হাসপাতা ল ভবিষ্যতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম নির্ভরযোগ্য চিকিৎসাকেন্দ্রে পরিণত হবে।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ আনিসুজ্জামান হাসপা তালের ব্যবস্থাপনা পরিচালক জনাব হাসানুজ্জামান রাহি ম।
তিনি বলেন, শুধুমাত্র একটি হাসপাতাল নির্মাণ নয়, মানু ষের আস্থা ও বিশ্বাসের একটি প্রতিষ্ঠান গড়ে তোলাই তাদের লক্ষ্য।
আধুনিক চিকিৎসা প্রযুক্তি, দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক, উন্নত ডায়াগনস্টিক ব্যবস্থা, নিবিড় পরিচর্যা কেন্দ্র (আই সিইউ),
জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার ও ২৪ ঘণ্টা চিকি ৎসাসেবার মাধ্যমে রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা হবে।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশো রের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাচান, যশোরের পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, যশোরের সিভিল সার্জন ডাঃ মাসুদ রানা, অতিরিক্ত সচিব (অব.) জনাব এ. কে. নাজমুজ্জামান শাহীন, খুলনার সাবেক সিভিল সার্জন এ. এম. এস. আবদুর রাজ্জাক, জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউটের সাবেক পরি চালক প্রফেসর ডাঃ মো. মিজানুর রহমান, মন্ত্রিপরি ষদ বিভাগের উপসচিব জনাব মাহবুব রহমান মিলন এবং চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম ,থানার ওসি মামুনুর রশিদসহ উপজেলা রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ।
বক্তারা বলেন, উন্নত চিকিৎসা ও চিকিৎসা শিক্ষা একস ঙ্গে এগিয়ে নিতে হাসপাতাল ও মেডিকেল কলেজের সম ন্বিত উদ্যোগ যুগান্তকারী ভূমিকা রাখবে।
রোগীদের উন্নত চিকিৎসা দিতে রাজ ধানীমুখী হওয়ার প্রবণতা অনেকাংশে কমবে এবং স্থানীয় পর্যায়েই বিশেষ জ্ঞ চিকিৎসাসেবা নিশ্চিত হবে।
উদ্বোধন শেষে অতিথিরা হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। তারা আধুনিক অবকাঠামো, উন্নত চিকিৎসা সরঞ্জাম, পরিচ্ছন্ন পরিবেশ ও রোগীবান্ধব ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এখানে মেডিসিন, সার্জারি, গাইনি ও প্রসূতি, শিশু, হৃদরোগ, কিডনি, ইউরোলজি, অর্থোপেডিক, চক্ষু, নাক-কান-গলা, ডেন্টালসহ বিভিন্ন বিশেষায়িত বিভাগের চিকিৎসাসেবা প্রদান করা হবে।
পাশাপাশি আধুনিক ল্যাব, ডিজিটাল ইমেজিং, আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, ২৪ ঘণ্টা জরুরি বিভাগ, অ্যাম্বুলেন্স ও অন্যান্য স্বাস্থ্যসেবা চালু থাকবে।
একই ক্যাম্পাসে প্রতিষ্ঠিত খাইরুন্নেসা মেডিকেল কলেজ ভবিষ্যতের দক্ষ চিকিৎসক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।
চিকিৎসা শিক্ষা, গবেষণা ও আধুনিক স্বাস্থ্যসেবার সমন্ব য়ে এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি অন্যতম স্বাস্থ্য কম প্লেক্স হিসেবে গড়ে উঠবে বলেও তারা মত দেন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জন প্রতিনি ধি, চিকিৎসক, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিপুলসংখ্যক অতিথি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে হাসপাতালের সার্বিক সফলতা, দেশ ও জাতির কল্যাণ এবং মানুষের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
স্থানীয়দের প্রত্যাশা, ডাঃ আনিসুজ্জামান হাসপা তাল ও খাইরুন্নেসা মেডিকেল কলেজ চালুর মাধ্যমে চৌগাছাসহ সমগ্র দক্ষিণ-পশ্চিমাঞ্চলের স্বাস্থ্যসেবায় এক বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং এই প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যেই দেশের অন্য তম আস্থার চিকিৎসাকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।
Bartabd24.com সব খবর সবার আগে