চৌগাছা(যশোর)প্রতিনিধিঃ
যশোরের চৌগাছা উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী ইফতিয়ার হোসেন হাসপাতালের প্রতি পেশা গত দায়িত্ব পালনে অবহেলা কারনে তাকে বদলী করা হয়েছে।
বিগত ১৭ বছরের মধ্যে চৌগাছা মডেল হাসপাতালে এমন কঠোরতা দেখা যায়নি। হাসপাতালের পরিবেশ ফিরিয়ে আনতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চৌগাছা বাসী ধন্য বাদ জানিয়েছেন।
এর আগে এমনও দেখে গেছে, এ হাসপাতালে চিকি ৎসক হিসাবে নিয়োগ থাকলেও ক্ষমতার দাপট দেখিয়ে এখানে অফিসও করতেন না।
স্বাস্থ্য কর্মী ইফতিয়ার হোসেনের বদলীর পর থেকে হাস পাতালের চিকিৎসক কর্মকর্তা কর্মচারী,নার্সসহ সকলে বেশ নড়েচড়ে বসেছেন।
বিগত দিনে ক্লিনিক বা চেম্বার নির্ভরশীল ও দায়িত্বে অব হেলায় থাকা সেই সকল চিকিৎসকদের মধ্যে হাসপাতা লে আসা রোগীদের সেবার প্রতি বেশ অন্তরিকতা লক্ষ্য করা গেছে।
মা ও প্রসূতি(ডেলিভারী)জরুরী বিভাগটি এখন সার্বক্ষনি ক খোলা থাকছে,১শর্যা বিভাগ চালু, হাসপাতালের ডেন্টা ল বিভাগটি আধুনিকরণ করা হয়েছে। অভিজ্ঞ চিকিৎস কদের মাধ্যমে দন্ত চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
আজ সোমবার সকালে হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ফাতেমা খাতুন,আঃ মাজিদ,মাজেদা খাতুন, জানান,হাসপাতালে চিকিৎসা সেবার মান বেশ ভাল হয়েছে।
অথচ এর আগে আমরা এই হাসপাতালে চিকিৎসা সেবা না পেয়ে বাধ্যহয়ে ক্লিনিক বা প্রাইভেট প্রতিষ্ঠানে গিয়ে চিকিৎসা গ্রহন করতাম।
গত ২ মাসের ব্যবধানে হাসপাতালের মাত্র ৫/৬ জন চিকি ৎসক থেকে বেড়ে এখন ৩০ জন চিকিৎসকে দাঁড়িয়েছে। ১০ জন নিরাপত্তা কর্মী নিয়োগ,বেসরকারী ভাবে বাড়তি ৫০ জনবল (স্বেচ্ছাসেবী) নিয়োগ দেয়া হয়েছে।
শুধু তাই না হাসপাতালের উন্নয়নে প্রায় কোটি টাকা স্বাস্থ্য অধিদপ্তর থেকে ছাড় পেতে পারে বলে একটি সূত্র জানি য়েছে।
গত কয়েক মাসের ব্যবধানে হাসপাতালের চিত্রই যেন বদলে যাচ্ছে। এ হাসপাতাটিসহ দেশের স্বাস্থ্য সেবার উন্নয়নে যশোর২-(চৌগাছা-ঝিকরগাছা)আসনের এমপি ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদ দিন রাত পরিশ্রম করছেন।
তিনি প্রধানমন্ত্রী,স্বাস্থ্য মন্ত্রী,স্বাস্থ্য সচিব,স্বাস্থ্য অধিদপ্তর ,বিশ্বস্বাস্থ্য সংস্থাসহ সংশ্লষ্টি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন।
ইতোমধ্যে তিনি জাতীয় সংসদে চৌগাছা মডেল হাস পাতা লসহ দেশের স্বাস্থ্য সেবার উন্নয়নে বা বদলাতে সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেছেন।
এছাড়া তিনি স্বাস্থ্য অধিদপ্তরে কর্মশালা,জাতীয় প্রেস ক্লাবে কর্মশালায় চৌগাছা হাসপাতাল ও দেশের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে ও সার্বিক অবস্থা তুলে ধরেছেন।
এরই ধারাবাহিকতায় চৌগাছা হাসপাতালে বিশ্ব স্বাস্থ্য সংনস্থার বাংলাদেশ প্রতিনিধি,স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সহ অনেকেই পরিদর্শন করেছেন। পাশাপাশি সং শ্লিষ্ট কর্তৃপক্ষ সার্বক্ষনিক কঠোর তদারকি করছেন।
এমপি ডাঃ ফরিদের এই মহতি উদ্যোগকে সংরক্ষিত নারী আসনের এমপি সাবিরা নাজমুল মুন্নী,জন প্রতিনিধি ,সাংবাদিক,বিএনপি ও জামায়াতসহ রাজনৈতিক নেতারা ,সমাজ সেবকসহ সকল স্তরের মানুষ চৌগাছা হাসপাতা লের মডেল কার্যক্র ধরে রাখতে এগিয়ে এসে ছেন। স্বাগত জানিয়েছেন।
উল্লেখ্য,যে গত ৬ মাস আগেও চৌগাছা মডেল হাসপাতা লের স্বাস্থ্য ব্যবস্থা একেবারেই ভেঙ্গে পড়ে ছিল। মাত্র ৫/৬ জন চিকিৎসকই চিকিৎসা সেবা দিতেন।
চিকিৎসক,নার্সসহ অধিকাংশ পদ খালি ছিল। যে কারনে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ভােগান্তির শেষ ছিল না।
চিকিৎসকরা হাসপাতালে রোগী না দেখে বাড়তি আয় করতে ক্লিনিকে রোগী দেখার প্রতি ঝুঁকে পড়েছিল।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ আহসানুল মিজান রুমী জানান,আমাদের হাসপাতা লের মডেল কার্যক্রম ধরে রাখতে আমরা চেষ্টা করে যা চ্ছি। এ জন্য তিনি সবার সহযোগিতা চেয়েছেন।

Reporter Name 



















