Related Articles
জাতীয় যুব পুরস্কার-২০২৬-এ সফল আত্মকর্মী ক্যাটাগরিতে সারাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করায় নাটোরের লাল পুরের তরুণ উদ্যোক্তা ও সাংবাদিক মোঃ আব্দুল মোত্তালেব রায়হানকে সংবর্ধনা প্রদান করেছে লালপুর উপজেলার কর্মরত সংবাদকর্মীরা।
বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি অধ্য ক্ষ মোঃ ইমাম হাসান মুক্তির সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোঃ মেশ কাতূল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবীর হো সেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল্লাহ, কৃষি কর্মক র্তা প্রীতম কুমার পোড়, সিনিয়র সাংবাদিক এ.এস. এম. মোকাররেবুর রহমান নাসিম, থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সেক্রেটারি একে আজাদ সেন্টু প্রমূখ।
উল্লেখ্য গত ১লা নভেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় যুব দিবস উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠা নে রাষ্ট্রপতি মীর্জা ফখরুল ইসলাম আলমগীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন আব্দুল মোতালেব রায়হান।
আত্মকর্মসংস্থান সৃষ্টি, তরুণদের দক্ষতা উন্নয়ন, কৃষি ও সা মাজিক উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় যুব পুরস্কার-২০২৬-এ সফল আত্মকর্মী ক্যাটাগরিতে সারাদে শের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেন।
Bartabd24.com সব খবর সবার আগে