Breaking News

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান

ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের বিভিন্ন পণ্য ও সেবা কেনাকাটায় অনিয়ম, জালিয়াতির মাধ্যমে অ যোগ্য প্রতিষ্ঠানকে কাজ দেওয়া এবং সরকারি অর্থ আত্ম সাতের অভিযোগ উঠেছে হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরু দ্ধে।
শুধু তাই নয়, ক্ষমতার অপব্যবহার করে নিজের ও স্ত্রীর মালিকানাধীন প্রতিষ্ঠানের অনুকূলে ব্যাংকের নিলাম কার্য ক্রমে অননুমোদিতভাবে অংশ নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতাল ও সংশ্লিষ্ট ব্যাং কে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁওয়ের উপপরিচালক শেখ গোলাম মাওলা।

তিনি জানান, এর আ গে মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এ সময় তার সঙ্গে ছি লেন, উপসহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম ও এএ সআই (কোর্ট সহকারী) বেলাল হোসেন।

দুদক সূত্রে জানা গেছে, হাসপাতালের বিভিন্ন পণ্য ও সেবা কেনাকাটায় জালিয়াতির মাধ্যমে অযোগ্য প্রতিষ্ঠানকে কাজ দেওয়া এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ পায় সংস্থাটি।

এ ছাড়া হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহা. ফিরোজ জা মান জুয়েলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নিজের ও স্ত্রী জেসমিন রহিমের মালিকানাধীন প্রতিষ্ঠান যায়েদী ট্রেডা র্সের অনুকূলে যমুনা ব্যাংকের নিলাম কার্যক্রমে অননুমোদিত ভাবে অংশ নেওয়ার অভিযোগ ওঠে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে অভিযান পরিচালনা করে দুদক।

অভিযানকালে দুদকের এনফোর্সমেন্ট টিম যমুনা ব্যাংক পিএলসির ঠাকুরগাঁও শাখা পরিদর্শন করে।

এ সময় নিলাম-সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র সংগ্রহ ও পর্যালোচনা করা হয়।

নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহা. ফিরোজ জামান জুয়েলের স্ত্রী জেসমিন রহিমের মালিকানাধীন ঠাকুরগাঁও পৌর শহরের আশ্রমপাড়ায় অবস্থি ত যায়েদী ট্রেডার্স ওই নিলামে বিজয়ী হয়েছে।

এ ঘটনায় নিলাম প্রক্রিয়ায় হাসপাতালের তত্ত্বাবধায়কের প্রভাব বিস্তারের সম্ভাবনা এবং স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে দুদকের এনফোর্সমেন্ট টিম।

দুদক সূত্র জানায়, অভিযানে সংগৃহীত নথিপত্র ও তথ্য-উপাত্ত বিস্তারিতভাবে যাচাই-বাছাই করা হবে।

পর্যালোচনা শেষে এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে। তবে অভিযান শেষে অভিযোগগুলোর বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি সংস্থাটি।

নথিপত্র যাচাইয়ের পরই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনা রেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহা. ফিরোজ জামান জুয়েল বলেন, ‘অভিযোগগুলো সত্য নয়।

হাসপাতালের পক্ষ থেকে সব কাগজপত্র দেওয়া হয়েছে। এ বিষয়ে আগে সরকারি পর্যায়ে তদন্ত হয়েছে। অনেকেই অভি যোগ করেছিলেন।

তবে তদন্তে আমি নির্দোষ প্রমাণিত হয়েছি। দুদক আবারও তদন্ত করছে। তাদের কাছেও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছি।

তবে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁওয়ের উপ পরিচালক শেখ গোলাম মাওলা বলেন, অভিযোগের পরি প্রেক্ষিতে এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করেছে।

এ সময় সংশ্লিষ্ট ব্যাংক থেকে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। নথিপত্র ও তথ্য-উপাত্ত পর্যালোচনা করে বিস্তা রিত প্রতিবেদন কমিশনে পাঠানো হবে। পরবর্তী সিদ্ধান্ত কমিশন নেবে।

About admin

Check Also

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের মাঝে ৩ কোটি ৮২ লাখ টাকার চেক বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ৫২ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে এবং আহত …