কে এম ইদ্রিস আলী, যশোর প্রতিনিধিঃ
ঝিকরগাছায় প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত রুবাইয়া জান্নাত রাইশা ভবিষ্যতে একজন চিকিৎসক হতে চায়।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় রাইশা বারবাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয থেকে এ বছর ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে।সে পারবাজার নিবাসী ঝিকরগাছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক সৈয়দ আব্দুর রাজ্জাক রা জু ও বারবাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকা রী শিক্ষক সুরাইয়া আশরাফি শারমিনের ছোট মেয়ে।
রাইসা অত্যন্ত মেধাবী শিক্ষার্থী । এ বছর তারুণ্য উৎসব প্রতিযোগিতায় চিত্রাংকন, হাতের লেখা ও কবিতা আবৃ ত্তিতে রাইস উপজেলা পর্যায়ে অন্যতম প্রথম প্রথম স্থান অধিকার করে।
চিত্র অঙ্কনে তার জুড়ি মেলা ভার। তার রং তুলিতে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য রূপসী বাংলার চিরায়ত সবুজে র অঙ্কিত দৃশ্যে খুবই মনোমুগ্ধকর। রাইশা সুন্দর ছবি আঁ কায় শুধু পারদর্শী নয়, চিত্রাঙ্কন , কবিতা আবৃতি, হাতের লেখা,রচনা প্রতিযোগিতায় তার ঝুলিতে রয়েছে শতাধিক পুরস্কার। সে সকলের দোয়া প্রার্থী।

Reporter Name 

















